এসডিজি’র টার্গেট বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি বলেন, “কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসার লক্ষ্যেই এসডিজি-২০৩০ প্রণয়ন করা হয়েছে।” মঙ্গলবার (১৪ অক্টোবর) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির ১৮তম সভায় … Read more

আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

জুলাই চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত বিশাল মিছিল, আন্দোলনের হুঁশিয়ারি প্রেস রিপোর্ট: বিগত আওয়ামী লীগ শাসনামলে ময়মনসিংহের জনসাধারণের উপর নিপীড়ন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী আমজনতা আজ সকাল ১১টায় নগরীতে এক বিশাল ফ্যাসিস্ট বিরোধী বিক্ষোভ মিছিল করেছে। উক্ত মিছিলটি নগরীর জুলাই চত্বরের পাদদেশ থেকে শুরু হয়ে ময়মনসিংহ প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আজকের বিশাল মিছিলের নেতৃত্ব … Read more

ময়মনসিংহে ‘সমন্বিত উদ্যোগে মান’ প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’—এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় … Read more

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীবরদী বিএনপি’র সংবাদ সম্মেলন

চাল ব্যবসায়ীর সঙ্গে যোগসাজসের অভিযোগ অস্বীকার করে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ অন্যান্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত … Read more

লালকুঠি পাক দরবার শরীফে ৩০ আশ্বিন ফাতেহা শরীফ উদযাপন

ঝান্ডা উত্তোলনের মাধ্যমে শুরু, বুধবার আখেরী মোনাজাতে সম্পন্ন স্টাফ রিপোর্টার: উপমহাদেশে প্রখ্যাত অলি-আল্লাহ হযরত গাউছুল আজম শাহ সুফী এনায়েতপুরী আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ মুজাদ্দেদ জামান গাউছুল আযম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ’ল্লামা মহাত্মা শাহ সুফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহ.) সাহেবের ৩০ আশ্বিন ফাতেহা শরীফ উদযাপন শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বাদ জোহর ঝান্ডা মোবারক উত্তোলনের মাধ্যমে … Read more

জানাজার স্থান পূনঃবহালের দাবিতে ডিসি অফিসে স্মারকলিপি প্রদান

গোলকীবাড়িতে জানাজার নির্ধারিত স্থানে কাউন্সিলর কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে ক্ষোভ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগরীর ৫ নং ওয়ার্ডের গোলকীবাড়ি এলাকায় জানাজার নামাজের স্থান বহাল রাখার দাবিতে স্থানীয় এলাকাবাসী সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। সম্প্রতি গোলকীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা এই স্থানটিতে নগর ভবন কর্তৃক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র … Read more

টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে যীমুনা সেতু মহাসড়ক অবরোধ

ঘণ্টাব্যাপী বিক্ষোভে মহাসড়কে দীর্ঘ যানজট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে যমুনা গোলচত্বর এলাকায় জড়ো হওয়া ছাত্র-জনতা মহাসড়কে … Read more

মোহনগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত, দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান ইউএনও’র মোহনগঞ্জ প্রতিনিধি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড … Read more

তরুণদের ভাবনায় নতুন বাংলাদেশ গড়বে সরকার: সচিব জাহেদী

বাকৃবিতে জাতীয় নীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার প্রদান স্টাফ রিপোর্টার: দেশের মেধাবী তরুণদের ভাবনায় আগামীদিনের সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এই মন্তব্য করেন। ‘কৃষি, নদী ও উন্নয়নের গতিপথ: … Read more

নেত্রকোণার কেন্দুয়ায় ৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে ঘোষণা শিক্ষকদের মোঃ আব্দুল আউয়াল খান কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ একাধিক দাবিতে মোট ৫৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল সোমবার (১৩ অক্টোবর) এই কর্মসূচি পালিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ … Read more

শেরপুর-৩ আসনে মহিলাদের জাগ্রত থাকতে হবে: মাহমুদুল হক রুবেল

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সাবেক এমপি ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর-৩ (ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই উপজেলার জাতীয়তাবাদী ইউনিয়ন ও উপজেলা মহিলা দলের সাথে রাতদিন মতবিনিময় সভা করছেন। এ সময় তিনি … Read more

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলা প্রশাসকের আহ্বান, দুর্যোগ মোকাবেলায় জনগণকেও সচেতন ও প্রশিক্ষিত হতে হবে স্টাফ রিপোর্টার ময়মনসিংহ ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের আয়োজনে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা … Read more