​সড়ক দুর্ঘটনায় আহত নেতাকে দেখতে হাসপাতালে মাখন

​মোঃ শফিকুল ইসলাম সেলিম, ফুলবাড়িয়া প্রতিনিধি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য শামছুর রহমান সুমন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান ৭নং বাক্তা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুল হক মাখন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তিনি চিকিৎসাধীন শামছুর রহমান সুমনকে দেখতে … Read more

আগে লিগ্যাল এইড, পরে আদালত: বিচারকের হাত ধরে নাগরিকের দোরগোড়ায় বিনামূল্যের আইনি সেবা

​শেখ মেহেদী হাসান নাদিম সাধারণ মানুষের কাছে আদালত ও আইন-কানুনের ভাষা বরাবরই জটিল ও দূরবর্তী এক জগৎ। কোর্ট ফি, আইনজীবীর খরচ আর দীর্ঘসূত্রতার ভয়ে অনেক প্রান্তিক নাগরিক নিজের ন্যায্য অধিকারটুকু দাবি করতেও সাহস পান না। ঠিক এই জায়গাতেই প্রথাগত দূরত্ব ঘুচিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় রাষ্ট্রীয় আইনি সেবার বার্তা পৌঁছে দিচ্ছেন ময়মনসিংহের সিনিয়র সিভিল জজ ও … Read more

শেরপুরে ৬৫৮০ যুবকের দক্ষতা উন্নয়নে উদ্যোগ

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে শেরপুরে ৬ হাজার ৫৮০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN)’ প্রকল্পের মাধ্যমে তাঁদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে শেরপুর জেলা … Read more

হাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছেন কৃষকেরা

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির উপদ্রবে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষকেরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পাল কখন হানা দেয়, সেই আশঙ্কায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নির্ধারিত সময়ের আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন তাঁরা। এতে একদিকে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা, … Read more

ফুলবাড়ীয়ায় নিউ স্বাদ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

​মোঃ শফিকুল ইসলাম সেলিম ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ দিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেকারি পণ্য প্রস্তুত করার দায়ে ‘নিউ স্বাদ বেকারি’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। ​অভিযান ও অর্থদণ্ড আদায় ​অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পণ্যসামগ্রী … Read more

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী সন্দেহে মো. সেলিম মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত আরও দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ … Read more

প্রত্যক্ষদর্শী হলেই কি ময়নাতদন্তের ডাক্তার হওয়া যায়? নির্দেশদাতা যখন নিজেই সাক্ষী!

​শেখ মেহেদী হাসান নাদিম ঘটনাস্থলে উপস্থিত থাকলে প্রশ্ন—গুলি থামালেন না কেন? আর উপস্থিত না থাকলে প্রশ্ন—সাক্ষী হলেন কীভাবে? তার ওপর তিনি যদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হন, তাহলে আরেকটি প্রশ্ন সামনে আসে—ঘটনার সময় তাঁর ভূমিকা কী ছিল? তিনি কি কেবল একজন প্রত্যক্ষদর্শী, নাকি পুলিশের অভিযান পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বেও ছিলেন? রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১৬ … Read more

ময়মনসিংহে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​বর্ণাঢ্য র‍্যালি ও প্রধান অতিথি … Read more

ত্রিশালে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

​ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’ ত্রিশাল শাখার উদ্যোগে উপজেলার পাঁচ শতাধিক অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধসামগ্রী এবং চোখের চশমা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা অফিস প্রাঙ্গণে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা … Read more

ময়মনসিংহে রোমেল পাঠচক্র ফোরামের পাঠচক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক , ময়মনসিংহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ ও মননশীল সমাজ গঠনের লক্ষ্যে রোমেল পাঠচক্র ফোরামের উদ্যোগে পাঠচক্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) নগরীর আলিয়া মাদ্রাসা রোড, ভাটিকাশর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​আলোচনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ​পাঠচক্রের … Read more

ত্রিশালে পিএফজি ও ওয়াইপিজির সমন্বয় সভা অনুষ্ঠিত

​ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিজি) আয়োজনে কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ববিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা আয়োজিত হয়। ​সভাপতিত্ব ও সঞ্চালনা ​পিএফজি ত্রিশাল শাখার কো-অর্ডিনেটর মোশারফের সভাপতিত্বে এবং সদস্য কবি আরিফুল ইসলামের … Read more

নালিতাবাড়ীতে দে মিষ্টান্ন ভাণ্ডারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ ও নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে দে মিষ্টান্ন ভাণ্ডারসহ মোট চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। ​অভিযান … Read more