আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

জুলাই চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত বিশাল মিছিল, আন্দোলনের হুঁশিয়ারি

প্রেস রিপোর্ট:

বিগত আওয়ামী লীগ শাসনামলে ময়মনসিংহের জনসাধারণের উপর নিপীড়ন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী আমজনতা আজ সকাল ১১টায় নগরীতে এক বিশাল ফ্যাসিস্ট বিরোধী বিক্ষোভ মিছিল করেছে। উক্ত মিছিলটি নগরীর জুলাই চত্বরের পাদদেশ থেকে শুরু হয়ে ময়মনসিংহ প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আজকের বিশাল মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জননেতা মো: সালাউদ্দিন তিতু। সমাবেশটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সর্বাধিক কারানির্যাতিত সংগ্রামী সহ-সভাপতি বাবু চৌধুরী

সমাবেশ থেকে হুঁশিয়ারি

সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এবং ফ্যাসিস্ট বিরোধী এই যাত্রা চলমান থাকবে বলে ঘোষণা দেন।

জুলাই যোদ্ধারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ময়মনসিংহের গডফাদার ও পরিবহনের মাফিয়া আমিনুল হক শামীমের নাম জুলাই বীর শহীদ ‘সাগর’ হত্যা মামলা থেকে কৌশলে বাদ দেওয়ার চেষ্টা চলছে। বক্তারা হুশিয়ারি দেন, যদি এমন কিছু হয়, তবে ময়মনসিংহের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে এবং আওয়ামী লীগের সকল ব্যবসা প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি তোলেন।

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদ, মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিপু, দক্ষিণ জেলা তাঁতী দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান ফারুক-সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *