মোহনগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত, দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান ইউএনও’র

মোহনগঞ্জ প্রতিনিধি:

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান মৃধার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বক্তৃতায় বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির মূল উদ্দেশ্য। তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জামাত ইসলামের উপজেলা শাখার আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি রুহুল আমীন নগরী, ইসলামী আন্দোলনের নেতা সানোয়ার হোসাইন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষার্থীরা।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস কর্মীদের দ্বারা দুর্যোগকালীন সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *