বাবার সাথে

​আলেয়া মান্নান ​বাবার সাথে হাটে যাচ্ছি, চুপিচুপি ইশারায় সখীদেরও ডাকছি। যাবার পথে মনে মনে খুব আনন্দ পাচ্ছি, কত কিছু কিনবো হাটে, তাই যেন ভাবছি! ​মাঝে মাঝে পিছু ফিরে চেয়ে দেখি বাড়ি, সামনে দেখি গণেশ্বরী নদী, দিতে হবে পাড়ি। ​নদী পারের জন্য আমরা জমা দিলাম কড়ি, ওমনি দেখি মাঝি ভাই নৌকা দিলো ছাড়ি। ও মাঝি ভাই … Read more

প্রকৃতির শৃঙ্খলা

​— লায়ন মোঃ গনি মিয়া বাবুল ​ভোরের আকাশে রবি হাসে, সোনার আলো ভাসে, শিশিরভেজা ঘাসের বুকে মুক্তো ঝিলিক জ্বালে। ভোরের পাখি মধুর সুরে জাগায় বন-প্রান্তর, নিয়ম মেনে নদী ছুটে চলে নিরন্তর। ​নদী চলে সাগর পানে, থামে না তার ধারা, পাহাড় দাঁড়ায় মাথা তুলে, অটল সে চিরসারা। দিনের শেষে সন্ধ্যা নামে রাঙা মেঘের ভেলায়, চাঁদের হাসি … Read more

শ্যামল বাংলা

আলেয়া মান্নান ​সোনালি ধান সবুজ মাঠে, কৃষাণের মুখে হাসি ফোটে। রাখাল মাঠে বাজায় বাঁশি, বাংলা আমি খুব ভালোবাসি। ​নদীর বুকে জেলে ভাই, তাদের কণ্ঠে শুনতে পাই। ভাটিয়ালি গান গায়, আহারে কী মায়ায়! ​শ্যামল সবুজ গাছের ডালে, পাখিরা সব দলে দলে। মিষ্টি রোদ্দুর সকাল বেলা, আলো-ছায়া হাসির খেলা। ​শস্য-শ্যামল সবুজ দেশে, গাঁয়ের বধূ আউলা চুলে। হাতে … Read more

বাস্তব কথা

আলেয়া মান্নান ​মিঠা লাগে সুধে ঘুষে, সত্য বললে ওঠে ফুসে। অন্যের হক মেরে খেয়ে, শরীর খুব পোক্ত, দানের হাত গুটিয়ে, অন্যায়ের সাথে যুক্ত। ​বিবেকের দরজা করে বদ্ধ, গরীবের পাওনাটা করে জব্দ। উচিত শুনলে লাগে তিক্ত, নিজেকে ভাবে সিক্ত। ​গরীবকে ধমক দিয়ে, রাখে ধমিয়ে, ন্যায্য অধিকার নাহি দেয় ভয়ভীতি দেখিয়ে। এ কেমন শিক্ষা রে ভাই? দেশে … Read more

“বাসতে পারি ভালো”

আলেয়া মান্নান ​ভালোবেসে নাই বা দিলি, একটি গোলাপ ফুল। তাই বলে কি ভাবছিস তোকে, বুঝব আমি ভুল? চিঠি লিখতে গিয়ে নাহয়, করলি বানান ভুল। তাই বলে কি হারিয়ে ফেলব, চিঠির অর্থের মূল! ​ভালোবেসে নাই বা দিলি, সাত সমুদ্র পাড়ি তবুও তো আমি তোকে, ভালোবাসতে পারি। ​ভুল না হয় করবি তুই, পরের লোকের বশে। তবু যে … Read more

সুনজর

– লায়ন মোঃ গনি মিয়া বাবুল একই মঞ্চে পঞ্চ কবির স্বপ্ন ছবি সুনজর, ঢেউ খেলে যায় রক্ত অরুণ কেউ দিবেন না কুনজর। রত্ন গর্ভা গাজীপুরের গর্বে ভরা ইতিহাস, শাল গজারীতে ভরপুর ভাওয়াল রাজার প্রীতিচাষ। সুনজরের সুনজরই দৃষ্টি হারা মনের, হতে পারে কৃষ্টি আলো স্বপ্ন জনগণের। দলাদলির উর্ধ্বে থেকে চলতে সবাই একসাথে, সকল দ্বন্দ দূরে ঠেলে … Read more

নীরব ত্যাগের অদৃশ্য অধ্যায়

মির্জা মাহমুদা আক্তার মুন মানুষের জীবন সম্পর্কের বুননে গাঁথা। বন্ধুত্ব আসে, প্রেম আসে, স্বার্থের হিসাব কষে কেউ কেউ পাশে থাকে, সময় ফুরালে সরে যায়। পৃথিবীর প্রায় সব সম্পর্কই একদিন শিথিল হয়ে পড়ে। স্বামী-স্ত্রীর মন্ত্রপড়া সম্পর্কও কখনো কখনো আইনি কাগজে এসে শেষ হয়ে যায়। কিন্তু একটি সম্পর্ক আছে, যা জন্মের প্রথম কান্নায় শুরু হয়ে মৃত্যুর পরও … Read more

মনগড়া

মহসিন আলম মুহিন মনগড়াতো মনগড়া, নয় তা সত্যে মোড়া, আগাগোড়াই মিথ্যে ভরা।। বানানো বানোয়াট, সত্যের উপর নয় প্রতিষ্ঠিত, নিজস্ব চিন্তায় অধিষ্ঠিত।। মনগড়া কাজের ফল হয়না কখনও মধুর, আসলে বেদনা বিধুর ।। চুপিচুপি মনগড়া কাজ করে ভাবো চমৎকার, আসলে জুটবে তিরস্কার।। দুদিনের দুনিয়া’ চলাফেরা করো  সৃষ্টিকর্তাকে মানিয়া, নয়তো যাবে হারাইয়া।। হুস করে চলা, মনগড়া চলা বাদ, … Read more

দ্রোহ, প্রেম ও মানবতার কবি নজরুল: ত্রিশাল থেকে জাতীয় চেতনার উন্মেষ

-মোঃ মাসুদ মিয়া বাংলা সাহিত্য ও বাঙালির আত্মপরিচয়ের ইতিহাসে যে কজন মহামানব যুগের সীমানা অতিক্রম করে চিরকালীন হয়ে আছেন, কাজী নজরুল ইসলাম তাঁদের অন্যতম। তিনি কেবল একজন কবি নন; তিনি বিদ্রোহের ভাষা, প্রেমের সুর, সাম্যের আহ্বান এবং মানবমুক্তির এক অগ্নিশিখা। তাঁর কণ্ঠে একাধারে উচ্চারিত হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে বজ্রনিনাদ— “বল বীর; বল উন্নত মম শির!” আবার … Read more

মর্যাদাপূর্ণ ‘সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার’ ও বঙ্গভাষা লেখক জাদুঘর: এক আলোকবর্তিকা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতিধন্য জেলা কুড়িগ্রামের উত্তরের সীমান্ত উপজেলা ফুলবাড়ী থেকে ২০২১ সাল থেকে নিয়মিত প্রদান করা হচ্ছে ‘সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার’। কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের অনুপ্রেরণায় এবং তৌহিদ-উল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় এই পুরস্কারটি এখন শিশুসাহিত্যের অঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে স্বীকৃত। পুরস্কারের ইতিহাস ও বিজয়ীবৃন্দ … Read more

বাংলা নববর্ষ উদযাপনে সেকালের আন্তরিকতা ও একালের আধুনিকতা

লায়ন মোঃ গনি মিয়া বাবুল বাংলা নববর্ষ বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। পহেলা বৈশাখ মানেই নতুন প্রেরণা, নতুনের সূচনা, নতুন আশা, পুরোনো গ্লানি ঝেড়ে ফেলে নতুন করে জীবনকে সাজানোর এক অনন্য উপলক্ষ। সময়ের প্রবাহে এই উৎসবের রূপ, আঙ্গিক ও উদযাপনের ধরনে এসেছে ব্যাপক পরিবর্তন। সেকালের বৈশাখ ছিল সরল, গ্রামীণ এবং ঐতিহ্যনির্ভর, আর একালের বৈশাখ অনেকটাই … Read more

কল্যাণময় রমজান

লায়ন মোঃ গনি মিয়া বাবুল পরম করুণাময় মহান আল্লাহ মেহেরবানবছর ঘুরে এসেছে কল্যাণময় রমজান,রহমত মাগফেরাত নাজাত নিয়ে আগমনপাপ-পঙ্কিলতামুক্ত জীবন তাকওয়ার জাগরণ। সংযম আর ধৈর্যের মাস মাহে রমজানরোজা সেহরি ইফতার আল্লাহর অশেষ দান,রমজান শেখায় সদাচার সহমর্মিতা উদারতা দয়াধনী-গরীব এক কাতারে মেলে ভ্রাতৃত্বের মায়া। পবিত্র মাস রমজান আত্মার আলোকধারাশান্তি আনে প্রাণে রহমতের বারিধারা,নূরের আলো ঝরে মুসলমানের ঘরে … Read more