লালকুঠি পাক দরবার শরীফে ৩০ আশ্বিন ফাতেহা শরীফ উদযাপন
ঝান্ডা উত্তোলনের মাধ্যমে শুরু, বুধবার আখেরী মোনাজাতে সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
উপমহাদেশে প্রখ্যাত অলি-আল্লাহ হযরত গাউছুল আজম শাহ সুফী এনায়েতপুরী আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ মুজাদ্দেদ জামান গাউছুল আযম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ’ল্লামা মহাত্মা শাহ সুফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহ.) সাহেবের ৩০ আশ্বিন ফাতেহা শরীফ উদযাপন শুরু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বাদ জোহর ঝান্ডা মোবারক উত্তোলনের মাধ্যমে ফাতেহা শরীফ উদযাপন শুরু হয়। এই উপলক্ষে সপ্তাহজুড়েই লালকুঠি দরবার শরীফে হাজারো ভক্ত, আশেকান ও জাকেরানদের ঢল নামে, যা এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। বাংলা, ভারত, আসামসহ বিভিন্ন দেশ থেকে ভক্তবৃন্দ এতে যোগদান করেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় লালকুঠি দরবার শরীফের মাজারে শরীফে আখেরী মোনাজাতের মাধ্যমে এই ফাতেহা শরীফ সম্পন্ন হবে। মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং সকল ভক্ত আশেকানদের উন্নতি ও মঙ্গল কামনা করা হবে।
উক্ত অনুষ্ঠানে লালকুঠি পাক দরবার শরীফের গদীনশীন পীরজাদা হযরত খাজা মুহাম্মদ সুজাউদ-দৌলা নকশবন্দী মোজাদ্দেদি এবং পীরজাদা হযরত খাজা মুহাম্মদ আলাউল হক (অলি) নকশবন্দী আল মোজাদ্দেদী হুজুরগণের উপস্থিতিতে বিশাল শানশওকতের মধ্য দিয়ে ৩০ আশ্বিন সমাপনী উৎসব সম্পন্ন হবে। এরপর জাকেরান ও ভক্তরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।
