ময়মনসিংহে ‘সমন্বিত উদ্যোগে মান’ প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’—এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক

মানসম্পন্ন উৎপাদন ও সচেতনতার গুরুত্ব

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, পণ্য ও সেবার মানের নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরতে এবং মানসম্পন্ন উৎপাদন ও ভোক্তা অধিকার রক্ষার আহ্বান জানাতে এই দিবসটি পালন করা হয়। তিনি শিল্প প্রতিষ্ঠান, উৎপাদনকারী ও আমদানিকারকদের দায়িত্ব হলো বিএসটিআই-এর মানদণ্ড মেনে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা। তিনি আরও বলেন, সরকার, উৎপাদনকারী এবং সাধারণ মানুষ সবাই মিলে কাজ করলে দেশে গুণগত মান সম্পন্ন শিল্প গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান খাদ্যের মান নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাদ্যের নিরাপদ মান বজায় রাখা সম্ভব।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উৎপাদনকারী ও ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *