​ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা; উদ্বৃত্ত ৯ লাখ ৩৩ হাজার

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত উন্মুক্ত ও সাধারণ বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্য আয়-ব্যয় হিসাব শেষে বাজেটে ৯ লাখ ৩৩ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। … Read more

​‘মাদকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে’: ফুলবাড়ীতে সুশীল সমাজের বিশাল মানববন্ধন

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি “মাদকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার শাহ্ বাজারে স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ​পাঁচ শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ​মানববন্ধন কর্মসূচিতে শাহ্ বাজার এএইচ … Read more

ফুলবাড়ীতে সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা … Read more

ফুলবাড়ীতে হাইকোর্টের স্থিতি আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা; সংঘর্ষে নারীসহ আহত ৩

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহামান্য হাইকোর্টের দেওয়া স্থিতি আদেশের (Status Quo) নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ​ঘটনায় ভুক্তভোগী পক্ষের পক্ষ … Read more

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের আরএমও গ্রেফতার; এলাকায় চাঞ্চল্য

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাঁকে আটক করা হয়। ​শুক্রবার রাত ১০টায় গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। ​গোপন তথ্যে অভিযান ও ইয়াবা … Read more

ফুলবাড়ীতে মাদকের আগ্রাসন রোধে মতবিনিময় সভা; গঠিত হলো ‘মাদক প্রতিরোধী আহ্বায়ক কমিটি’

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকের কড়াল থাবা ও ভয়াবহ আগ্রাসন রোধে স্থানীয় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী শাহ্ বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ​সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক প্রতিরোধ গড়ার লক্ষ্যে একটি ‘মাদক প্রতিরোধী আহ্বায়ক কমিটি’ … Read more

লালমনিরহাটে ১৫ বিজিবির পৃথক অভিযান: ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সীমান্ত এলাকায় চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবির চৌকস টহল দল পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে। ​ঝাউরানী ও মোগলহাট সীমান্তে অভিযান ​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে … Read more

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলার মূল আসামীদের চার্জশিট থেকে বাদের অভিযোগ; পুনস্তদন্তের দাবিতে মানববন্ধন

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামীদের নাম চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেওয়ার অভিযোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট থানার সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ​ঘোড়াঘাট পৌর ছাত্রদল ও ভুক্তভোগী পরিবারসমূহের উদ্যোগে এবং … Read more

খালিয়াজুরীতে এইচএসসি সনদ ছাড়াই ৪৩ বছর শিক্ষকতা! কৃষকলীগ নেতার বিরুদ্ধে ভুয়া নিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগ

মো: হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে এইচএসসি পাস না করে ও কোনো সনদপত্র ছাড়াই দীর্ঘ ৪৩ বছর ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম উপজেলার নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসায় ১৪তম গ্রেডে এবতেদায়ী জুনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং তিনি উপজেলা কৃষকলীগের যুক্ত আহ্বায়ক। ​জালিয়াতি, … Read more

সনদপত্রে মায়ের নাম সংশোধনে আদালতের শরণাপন্ন মোড়েলগঞ্জের শিক্ষার্থী মহিমা

​আকরাম হোসেন, বাগেরহাট জেলা প্রতিনিধি শিক্ষাগত সনদপত্রে (সার্টিফিকেট) মায়ের নামের ভুল সংশোধনের জন্য আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও হলফনামা (Affidavit) সম্পন্ন করেছেন বাগেরহাটের মোড়েলগঞ্জের শিক্ষার্থী মহিমা খানম (Mohima Khanom)। ​মহিমা খানম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী মঙ্গলেহাট এলাকার বাসিন্দা। ​সনদপত্রে নামের ভুল ও বিভ্রান্তি ​শিক্ষার্থী সূত্রে জানা যায়, মহিমা খানমের জুনিয়র দাখিল … Read more

ফুলবাড়ীতে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ‘কারিগরি দক্ষতা মেলা’ অনুষ্ঠিত

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবসমাজের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়। ​অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও উদয়াঙ্কুর সেবা সংস্থার যৌথ আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় … Read more

রায়পুরায় মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ দুদিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। ​নিহত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার … Read more