মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচিত বিষয় ও কাজের অগ্রগতি পর্যালোচনা

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
গতিশীল ও টেকসই উন্নয়নের নির্দেশ
উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সভায় জানানো হয়।