বাবজু হত্যাকাণ্ড: এজাহারে হত্যার পরিকল্পনা, দেশীয় অস্ত্রের ব্যবহার ও হুমকির অভিযোগ

​রেজাউল করিম, ময়মনসিংহ ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের খাগডহর আলাদের মোড়-কান্দাবাড়ী এলাকায় বাবুলু ওরফে বাবজু (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পূর্ববিরোধের জেরে সংঘবদ্ধভাবে হামলা, দেশীয় অস্ত্রের ব্যবহার এবং মামলা না করার জন্য প্রাণনাশের হুমকির অভিযোগে গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ​নিহত বাবুলুর স্বজন রিপনের দায়ের … Read more

নিরাপদ সড়ক

লায়ন মোঃ গনি মিয়া বাবুল ​সড়ক হোক নিরাপদ জীবন হোক নির্ভয়, পথ চলা হোক সবার সবসময় আনন্দময়। মায়ের কোলে ফিরুক শিশু বাবার বুকে জয়, সড়কে স্বজনহারা কান্না যেন আর না হয়। ​বেপরোয়া গতি থামুক থামুক মৃত্যুভয়, আইন মেনে চললে নিরাপদ সড়ক হয়। দক্ষ চালক ভাল গাড়ি নিরাপদে ফিরবো বাড়ী, ফিটনেসবিহীন গাড়ি মৃত্যু তার জীবন সঙ্গী। … Read more

খুলনায় বর্জ্য রিসাইক্লিং প্লান্টে পরীক্ষামূলক কার্যক্রম শুরু

বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং

খুলনার ডুমুরিয়ার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

ফেনীর তিন উপজেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে

ফেনীর তিন উপজেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ

ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি ভবনে স্থাপিত মোট ৯৬০.৮ কিলোওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি করেছে।

আবু সাঈদ হত্যা: বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

​দৈনিক জাহান ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় তিন শিক্ষক এবং আট কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের বৈঠকে পর্যালোচনা শেষে এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেন। … Read more

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের শুভসূচনা করলেন প্রধানমন্ত্রী

​দৈনিক জাহান ডেস্ক ফেনী অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, জলবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা নিশ্চিত করতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরাম উপজেলার খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি মেগা এই প্রকল্পের … Read more

নোয়াখালীতে ৭৫১ কোটি টাকার মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেকে অনুমোদন; উপকূলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

​মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বহুল প্রতীক্ষিত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা, নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বড় অঙ্কের প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ​জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। ​গত … Read more

নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় প্রয়োজনীয় অনুমোদন না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ​আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা এলাকায় অভিযান পরিচালনা করেন রায়পুরা … Read more

উত্তরবঙ্গের আশা তিস্তা মহাপরিকল্পনা: শুরু হলো বাস্তবায়নের প্রশাসনিক কাজ

​দৈনিক জাহান ডেস্ক উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে গতি এনেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পটির মূল প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার একটি সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) প্রস্তাব পাঠানো হয়েছে। ​২৩ কোটির সমীক্ষা ও আন্তর্জাতিক … Read more

ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, ২৬টি মামলা দায়ের

​দৈনিক জাহান ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে। ​বিভাগভিত্তিক গ্রেফতারের তথ্য ​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার … Read more

সারাদেশে ৩৩,৮৫১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন, ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

​দৈনিক জাহান ডেস্ক আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকির তথ্য নেই উল্লেখ করে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ​বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ​৫ দিনের … Read more

ফুলবাড়ীতে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ রোধ, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা’ (ইউএসএস)-এর আয়োজনে এবং ‘এ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়িত হয়। ​আলোচনা ও … Read more