বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ উন্মোচন

প্রযুক্তি ডেস্ক

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ উন্মোচন করেছে। উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও অনন্য অডিওর সমন্বয়ে সিরিজটি বাসাবাড়ির বিনোদনে অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর সর্বাধুনিক বেজেল-লেস ডিজাইন প্রতিদিনের ভিউইং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। নতুন এই টেলিভিশন লাইনআপে স্মার্ট টিভি সক্ষমতার সাথে কিউডি-মিনি এলইডি প্রযুক্তির সমন্বয় করা হয়েছে, যা ক্রেতাদের মুভি, স্পোর্টস, গেমিং ও পছন্দের অনলাইন কনটেন্ট দেখার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দেবে।

​ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা নিয়ে এলো ‘শাওমি টিভি এস প্রো মিনি এলইডি’

​এই লাইনআপের শীর্ষে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজ রয়েছে, যা হোম এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম মিনি এলইডি টেকনোলজি নিয়ে এসেছে। ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি—এই তিনটি ভ্যারিয়েন্টে সিরিজটি পাওয়া যাবে।

  • ​ডিসপ্লে ও রিফ্রেশ রেট: স্মুথ ভিজ্যুয়াল ও উন্নত ক্ল্যারিটি নিশ্চিত করতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, ১,৭০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে।
  • ​গেমিং পারফরম্যান্স: গেম বুস্ট মোড অ্যাক্টিভেট করার মাধ্যমে ব্যবহারকারীরা ভিআরআর (ভ্যারিয়েবল রিফ্রেশ রেট) ও আলট্রা-ফাস্ট ২৮৮ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন।
  • ​সাউন্ড ও লোকাল ডিমিং: ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংয়ের সমন্বয়ে সিরিজটি সিনেম্যাটিক ভিউইং অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, এর উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি দৃশ্যভেদে ডিপার ব্ল্যাক, ব্রাইটার হাইলাইট ও ডিটেইলড ইমেজ নিশ্চিত করতে সহায়তা করে।

​বিস্তৃত পছন্দ ও দেশের প্রথম ৪৩” মিনি এলইডি: ‘শাওমি টিভি এক্স মিনি এলইডি’

​দেখার পছন্দকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে এই লাইনআপের সাথে যুক্ত হয়েছে শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ, যা ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি—এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

  • ​প্রযুক্তি ও কনট্রাস্ট: প্রাণবন্ত রঙ ও উন্নত কনট্রাস্ট দিতে সিরিজটিতে ৪কে রেজ্যুলুশন, কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি ও এইচডিআর১০+ সাপোর্ট ব্যবহার করা হয়েছে।
  • ​অনন্য বৈশিষ্ট্য: বিশেষ করে, এর ৪৩ ইঞ্চির টিভিটি দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। পাশাপাশি ৪কে ভিজ্যুয়াল, উন্নত কনট্রাস্ট, অনবদ্য অডিও ও স্মার্ট টিভি ফিচারের সমন্বয়ে সিরিজটি মুভি, স্পোর্টস, গেমিং ও প্রতিদিনের বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

​শাওমি বাংলাদেশের বক্তব্য

​এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ও তাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মাধ্যমে নিখুঁত পিকচার কোয়ালিটি, স্মুথ ভিজ্যুয়াল, প্রিমিয়াম অডিও ও স্মার্ট ফিচারের সমন্বয়ে বাসাবাড়ির বিনোদন আরও আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য। প্রতিদিনের বিনোদনে স্বাচ্ছন্দ্যময়ভাবে পছন্দের কনটেন্ট উপভোগ করতে চান এমন পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার ভক্ত ও গেমারদের জন্য এই দুটি টিভি সিরিজ নিয়ে আসা হয়েছে।”

​উন্নত প্রযুক্তি ব্যবহার আরও সহজ করতে, নিজেদের পণ্য পোর্টফোলিওতে এই নতুন সিরিজ সংযোজনের মাধ্যমে শাওমি বাসাবাড়ির বিনোদনে উদ্ভাবনী সমাধান নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করলো।

​দাম ও প্রাপ্যতা

​শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি দুইটি সিরিজই এখন দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।

​শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজের মূল্য:

  • ​৫৫ ইঞ্চি: ১,২৩,৯৯৯ টাকা
  • ​৬৫ ইঞ্চি: ১,৬৪,৯৯৯ টাকা
  • ​৭৫ ইঞ্চি: ২,৩৪,৯৯৯ টাকা

​শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মূল্য:

  • ​৪৩ ইঞ্চি: ৬৩,৯৯৯ টাকা
  • ​৫৫ ইঞ্চি: ৯৮,৯৯৯ টাকা
  • ​৬৫ ইঞ্চি: ১,২৬,৯৯৯ টাকা
  • ​৭৫ ইঞ্চি: ১,৭১,৯৯৯ টাকা

​বিস্তারিত তথ্যের জন্য

​এ বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইট https://www.mi.com/bd/smart-home/#tv-media ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।