কুয়াশার ঘোমটা টেনে এল হেমন্ত: নবান্নের আগমনী

কুয়াশামাখা সকালের আলোয় হেমন্তের রং। পাবনা সদরের গাছপাড়ায়ছবি: হাসান মাহমুদ। কাজী আলিম-উজ-জামান, ঢাকা। অফুরন্ত লাবণ্য আর স্নিগ্ধতার আঁচল বিছিয়ে শরৎ বিদায় নিয়েছে। আজ কার্তিকের প্রথম দিন, হেমন্তের আগমনী বার্তা নিয়ে কুয়াশার নরম ঘোমটা উঠেছে প্রকৃতির মুখে। কবি সুফিয়া কামালের ভাষায়, “সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন্‌ পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে?” … Read more

সিইপিজেডের জ্বলন্ত ভবনের অগ্নিনিরাপত্তা সনদ ছিল না

চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুনে পুড়ে যাওয়া ভবন। আজ সকালে তোলাছবি: জুয়েল শীল। নিজস্ব প্রতিবেদন ঢাকা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) এলাকায় আগুন লাগা সাততলা ভবনটির অগ্নিনিরাপত্তা সনদ ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। … Read more

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন: সাততলা ভবন জ্বলছে, ছড়াচ্ছে পাশেও

চট্টগ্রামের ইপিজেড এলাকার সাততলা ভবনের কারখানাটির পুরোটিতেই আগুন ছড়িয়েছে। আজ রাত সাড়ে আটটায়ছবি: জুয়েল শীল। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানায় লাগা আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। সাত ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্র তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না, দূর থেকে পানি দিয়ে আগুন … Read more

জুলাই সনদ স্বাক্ষর সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসফাইল ছবি। নিজস্ব প্রতিবেদক ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন। ​আজ বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর … Read more

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বসুরহাটে দুই ফার্মেসিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিত্যানন্দ মেডিকেল হল ও টাউন ফার্মেসীকে জরিমানা মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের দুটি ঔষধ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর বেলায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) … Read more

তিস্তা মহাপরিকল্পনা দাবিতে হাজারো মানুষের মশাল প্রজ্বালন

তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে মশাল প্রজ্বালন। বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদরের তিস্তার চরে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, রংপুর ও লালমনিরহাট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মশাল প্রজ্বালন করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ​আজ বৃহস্পতিবার রাতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন … Read more

বসুরহাটে গ্রামীণ টেক ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় এই প্রথম গ্রামীণ টেক মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বসুরহাট পৌরসভার রৌশন আরা মার্কেটের তৃতীয় তলায় এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। লক্ষ্য: দক্ষ জনশক্তি তৈরি ইঞ্জিনিয়ার আনিসুজ্জামানের পরিচালনায় … Read more

ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই শাহাদতসহ ৯ জন গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বসুন্ধরা থেকে ডিবি’র অভিযান মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই শাহাদত কাদেরকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি গণমাধ্যমকে জানিয়েছে, গত বুধবার … Read more

ঢাকার চেয়েও আজ বায়ুদূষণ বেশি খুলনায়

বায়ুদূষণ। ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক ঢাকা। ​শুধু রাজধানী ঢাকায় নয়, বায়ুদূষণ বাড়ছে দেশের প্রায় প্রত্যেক এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৭০, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে আজ ঢাকার চেয়ে দেশের আরেক বিভাগীয় শহর খুলনার বায়ুদূষণ অনেক বেশি। ​সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান … Read more

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মাদকসহ ১২ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিনিধি খুলনা। খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) র‍্যাগিং, মারামারি, ধর্ম অবমাননা ও মাদকসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এ ছাড়া আরও সাত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ​গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত এই তথ্য নিশ্চিত করেন। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা … Read more

অসুস্থ অফিস সহকারীকে আর্থিক সহায়তা প্রদান করল কোম্পানীগঞ্জ বিটিএ

মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ শামসুদ্দীনের সুস্থতার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার শিক্ষক নেতারা অসুস্থ মোহাম্মদ শামসুদ্দীনের বাড়িতে গিয়ে এই মানবিক সহায়তা প্রদান করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল রোগে … Read more

বাঁশখালীতে বিএনপি-জামায়াত মুখোমুখি: অতিরিক্ত পুলিশ মোতায়েন

যুবদল নেতার ওপর হামলার জেরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফেসবুকে ঘোষণা দিয়ে মুখোমুখি অবস্থানে আসে বিএনপি ও জামায়াত সমর্থক নেতাকর্মীরা। দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় বুধবার বিকেলে উপজেলার কাথরিয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যুবদল নেতা মোরশেদুল ইসলামের ওপর হামলার জের ধরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে … Read more