বসুরহাটে গ্রামীণ টেক ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় এই প্রথম গ্রামীণ টেক মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বসুরহাট পৌরসভার রৌশন আরা মার্কেটের তৃতীয় তলায় এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

লক্ষ্য: দক্ষ জনশক্তি তৈরি

ইঞ্জিনিয়ার আনিসুজ্জামানের পরিচালনায় এই ট্রেনিং সেন্টার পরিচালিত হবে। পরিচালক মনে করেন, এই প্রতিষ্ঠানের প্রধান কারণ হলো কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত দক্ষতাবৃদ্ধি করা

তিনি বলেন, এটি শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করে, যা তাদের স্বাবলম্বী হতে এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সাহায্য করবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান আরও মনে করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে ইলেকট্রনিক যন্ত্রাংশের সঠিক সার্ভিসিং ও মেরামতের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা বিদেশেও কাজের সুযোগ পেতে পারেন, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করে।

উদ্বোধন উপলক্ষে বসুরহাট সাব-রেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমামের পরিচালনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)-এর কেন্দ্রীয় সভাপতি এইচ এ এম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি মোহাম্মদ উল্যা মিরাজসহ স্থানীয় সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *