লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সড়ক হোক নিরাপদ জীবন হোক নির্ভয়,
পথ চলা হোক সবার সবসময় আনন্দময়।
মায়ের কোলে ফিরুক শিশু বাবার বুকে জয়,
সড়কে স্বজনহারা কান্না যেন আর না হয়।
বেপরোয়া গতি থামুক থামুক মৃত্যুভয়,
আইন মেনে চললে নিরাপদ সড়ক হয়।
দক্ষ চালক ভাল গাড়ি নিরাপদে ফিরবো বাড়ী,
ফিটনেসবিহীন গাড়ি মৃত্যু তার জীবন সঙ্গী।
ফুটপাত হবে পথচারীর দখল আর নয়
জেব্রা ক্রসিং মানলে পথ চলা সহজ হয়।
লাল বাতিতে থামবে গাড়ি সবুজে চলবে
ট্রাফিক আইন মানলে তবে দুর্ঘটনা কমবে।
নিরাপদ সড়ক গড়ার শপথ আজ ঘরে ঘরে,
শৃঙ্খলার বাংলাদেশ গড়ি হাতে হাত ধরে।
নিরাপদ সড়ক সুখী-সমৃদ্ধ দেশ
প্রত্যয় আজ সবার আগে বাংলাদেশ।