খালিয়াজুরীতে বীর মুক্তিযোদ্ধা চৌধুরী গোলাম তৌহিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার খালিয়াজুরীতে বীর মুক্তিযোদ্ধা চৌধুরী গোলাম তৌহিদের দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। ​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার মেন্দীপুর ইউনিয়নে নিজ বাড়ির সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ​গার্ড অব অনার ও শেষ শ্রদ্ধা ​জানাজার পূর্বে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান-এর উপস্থিতিতে … Read more

প্রেতাত্মারা পৌরসভায় হাজির! দলিলে গায়েবী টিপছাপ: খালেক মাস্টার রচিত দেওয়ানি মহাকাব্য!

অনুসন্ধানী প্রতিবেদন: ৩য় পর্ব ​শেখ মেহেদী হাসান নাদিম দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের (Specific Relief Act, 1877) ৪২ ধারায় যখন কেউ স্বত্ব ঘোষণার (Title Declaration) জন্য আরজি (Plaint) দাখিল করেন, তখন দেওয়ানি কার্যবিধির (CPC) সুসংহত নীতি অনুযায়ী বাদীকে সম্পূর্ণ ‘পরিষ্কার হাত’ (Clean hands) নিয়ে হাজির হতে হয়। কিন্তু ২০০৫ সালে ময়মনসিংহের গোহাইলকান্দিতে কোটি কোটি টাকা … Read more

বিপিএম-সেবা পুরস্কার পেলেন ময়মনসিংহের কৃতি সন্তান, পিবিআই প্রধান মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মো. মোস্তফা কামাল মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ (BPM-Service) পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পেশাগত দক্ষতা, সততা ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। ​পিবিআই প্রধানের এ অর্জনে উচ্ছ্বসিত তাঁর জন্মস্থান গফরগাঁওসহ সমগ্র ময়মনসিংহবাসী। ​জন্ম ও শিক্ষাজীবন ​মো. মোস্তফা … Read more

চার মাসের নির্দেশ, এক মাসে সমাপ্তি- আসল তাড়াহুড়োটা কি সময় বাঁচানোর নাকি পালানোর?

অনুসন্ধানী প্রতিবেদন – (দ্বিতীয় পর্ব) ​শেখ মেহেদী হাসান নাদিম ​আদালতের বারান্দায় যেখানে একটি ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যেতেই কয়েক মাস কাবার হয়ে যায়, সেখানে চার মাসের কাজ এক মাসে নামিয়ে আনাকে কী বলা যায়? বিচারিক আনুগত্যের পরাকাষ্ঠা, নাকি কৌশলগত পলায়নবৃত্তি? ​মামলার অন্যতম পক্ষ স্নেহাশীষ ঘোষ সম্প্রতি এমনই একটি চোখ-কপালে তোলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। … Read more

ময়মনসিংহে মহানগর ছাত্রদলের আহ্বায়ক অনি ফের গ্রেফতার

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনিকে (৩২) আবারও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কারাবন্দি থাকার পর নতুন একটি মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে অভিযুক্ত করা হলো। ​গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা ফুলবাড়ীয়া থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের … Read more

ময়মনসিংহে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম; ১০ জনের বিরুদ্ধে মামলা

​রেজাউল করিম, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুণ্টি মাঠপাড় এলাকায় পূর্ববিরোধের জেরে আমান উল্লাহ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রামদা, লোহার রড ও শাবল দিয়ে চালানো এ হামলায় তাঁর হাত ও পায়ে মারাত্মক আঘাত লেগে হাড় ভেঙে যায়। ​এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে … Read more

ফরিদপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া; উপহার বিতরণ ও বৃক্ষরোপণ

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ মানবিক সহায়তা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে ফরিদপুরের ‘হাই কেয়ার স্কুলে’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া’। আয়োজিত বিশেষ কর্মসূচিতে শিশুদের মাঝে বিভিন্ন উপহার ও খেলনা সামগ্রী বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। ​কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় … Read more

খালিয়াজুরীর হত্যা মামলার পরোয়ানাভুক্ত ২ আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকায় খালিয়াজুরী থানা পুলিশ ও যৌথ বাহিনীর এক অভিযানে তাঁদের আটক করা হয়। ​সংঘর্ষের জেরে হত্যাকাণ্ড ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, … Read more

ট্রাম্প ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে মন্দা

দৈনিক জাহান ডেস্ক ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও কৌশলগত হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বন্ডের সুদহার একলাফে অনেকটা বেড়ে গেছে, যা নতুন করে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা বাড়িয়েছে। ​ট্রাম্পের প্রত্যাখ্যান ও আলোচনার পূর্বাভাস ​জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে … Read more

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

প্রযুক্তি ডেস্ক পাহাড়ে ট্রেকিং, দুর্গম এলাকা ভ্রমণ কিংবা দুর্বল সিগন্যালের স্থানে নেটওয়ার্কের বাইরে চলে গেলেও যোগাযোগ রক্ষা করতে নতুন সমাধান নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। তাদের নতুন ‘আল্ট্রালিংক’ (UltraLink) ফিচারের মাধ্যমে কোনো প্রকার সিম সিগন্যাল বা ইন্টারনেট সংযোগ ছাড়াই সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলো একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারবে। ​ঢাকা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি … Read more

ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত; শতভাগ হালনাগাদ পোর্টাল রয়েছে মাত্র ৬টি দপ্তরের

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬। ​আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​ওয়েব পোর্টালের … Read more

কলমাকান্দায় ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ নিয়ে মতবিনিময়; অনিয়ম সহ্য করা হবে না: ব্যারিস্টার কায়সার কামাল

মো: ফখরুল আলম খসরু, নেত্রকোনা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’ সুচারুভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুমারি কাজে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা … Read more