উত্তরবঙ্গের আশা তিস্তা মহাপরিকল্পনা: শুরু হলো বাস্তবায়নের প্রশাসনিক কাজ

​দৈনিক জাহান ডেস্ক উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে গতি এনেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পটির মূল প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার একটি সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) প্রস্তাব পাঠানো হয়েছে। ​২৩ কোটির সমীক্ষা ও আন্তর্জাতিক … Read more

ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, ২৬টি মামলা দায়ের

​দৈনিক জাহান ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে। ​বিভাগভিত্তিক গ্রেফতারের তথ্য ​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার … Read more

সারাদেশে ৩৩,৮৫১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন, ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

​দৈনিক জাহান ডেস্ক আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকির তথ্য নেই উল্লেখ করে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ​বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ​৫ দিনের … Read more

অর্পিত সম্পত্তিতে নামজারির মহোৎসব: আদালতে সাফল্যের আত্মঘাতী দলিল

অনুসন্ধানী ধারাবাহিক: ৫ম পর্ব ​শেখ মেহেদী হাসান নাদিম ​”একদিকে বিস্তর অর্পিত জমি আত্মসাতের দুর্নিবার তৃষ্ণা, আর অন্যদিকে সেই দখলদারিত্বকে বৈধতার পোশাক পরাতে বারবার দেওয়ানি আদালতের আঙিনায় শরণাপন্ন হওয়া”—এই দুইয়ের এক অপূর্ব ও হাস্যকর সংমিশ্রণ নিয়ে রচিত হচ্ছে “খালেক মাস্টারের দেওয়ানি মহাকাব্য’। ইতিহাস সাক্ষী, যে জমিই গ্রাস করার চেষ্টা চালানো হয়েছে, প্রতিবারই দেওয়ানি আদালত ও বিচারিক … Read more

ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন মেলা’; প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ সর্বজনীন পেনশন কর্মসূচির ব্যাপক প্রচার এবং দেশের সর্বস্তরের নাগরিককে এ সুবিধার আওতায় আনতে ময়মনসিংহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সর্বজনীন পেনশন মেলা’। জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই মেলা উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ​আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় … Read more

ত্রিশালে নদী থেকে উদ্ধার হওয়া লাশ বেওয়ারিশ হিসেবে দাফন; পরিচয় শনাক্তে পুলিশের আহ্বান

​ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ অবশেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। উদ্ধারের পর কোনো স্বজন বা পরিচয় না পাওয়ায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দাফন সম্পন্ন করে পুলিশ। ​এদিকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই অজ্ঞাত পুরুষের পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে ত্রিশাল থানা পুলিশ। … Read more

ফুলবাড়ীতে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহ রোধ, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা’ (ইউএসএস)-এর আয়োজনে এবং ‘এ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়িত হয়। ​আলোচনা ও … Read more

মালিতে সেনাবাহিনী ও রুশ ‘ওয়াগনার’ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির

​দৈনিক জাহান ডেস্ক পশ্চিম আফ্রিকান দেশ মালিতে যৌথ অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের হত্যা ও নির্যাতনসহ গুরুতর যুদ্ধাপরাধে জড়িয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী এবং রাশিয়ার আধাসামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’ (বর্তমানে আফ্রিকা কোর)। মঙ্গলবার প্রকাশিত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ​হত্যা ও নির্যাতনের ভয়াবহ চিত্র ​অ্যামনেস্টির তথ্যমতে, ২০২৩ সালের জুন থেকে ২০২৫ … Read more

চরম তহবিল সংকট: ৮৩ লাখ শরণার্থীর জরুরি সহায়তা বন্ধের ঝুঁকিতে জাতিসংঘ

​দৈনিক জাহান ডেস্ক স্মরণকালের তীব্র অর্থসংকটে পড়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR)। পর্যাপ্ত তহবিলের অভাবে বিশ্বজুড়ে প্রায় ৮৩ লাখ শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের মৌলিক ও জরুরি মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে বিপন্ন কোটি কোটি মানুষের জীবন ও নিরাপত্তা ব্যবস্থা আরও নড়বড়ে হয়ে পড়েছে। ​চাহিদার এক-তৃতীয়াংশ বরাদ্দও মেলেনি ​জাতিসংঘের … Read more

জ্বালানির দাম সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার তাগিদ, বিপিসির ব্যাখ্যা তলব

​দৈনিক জাহান ডেস্ক সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, মজুত সক্ষমতা এবং অতীতে সরবরাহ অপরিবর্তিত থাকা সত্ত্বেও কেবল দাম বাড়িয়ে কীভাবে তেলের সংকটের অবসান ঘটানো হয়েছিল—সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের … Read more

“গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি অবৈধ” খালেকের আবেদনে আদালতের রায়

অনুসন্ধানী ধারাবাহিক: ৪র্থ পর্ব ​শেখ মেহেদী হাসান নাদিম ​ময়মনসিংহের গোহাইলকান্দিতে অর্পিত সম্পত্তি ব্যক্তিগত চক্রান্তে গিলে খাওয়ার যাবতীয় অপচেষ্টা ২০১১ সালের ২৪ মার্চেই বিচারিক আদালতের রায়ে আইনিভাবে চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। ময়মনসিংহের ২য় যুগ্ম জেলা জজ আদালতের তৎকালীন বিজ্ঞ বিচারক মোঃ জহিরুল কবীর ‘অন্যান্য দেওয়ানি মামলা নং ২২/২০০৫’-এর চূড়ান্ত রায়ে বাদী খালেক মাস্টারের দাখিল করা আবেদন … Read more

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সম্মাননা পেলেন ‘আমাদের ময়মনসিংহ’ সম্পাদক কামরুল হাসান

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা লাভ করেছেন ‘সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামরুল হাসান। ​গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ সদর স্কাউট ভবনে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী শেষে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) … Read more