রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এই সমাবেশ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. জামাল উদ্দিন।
সভাপতিত্ব ও অনুষ্ঠানের সূচনা
মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শরিফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল হোসেন।
শিক্ষক ও অভিভাবকদের বক্তব্য
আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল মতিন, বাবুল হোসেন, রিফাত কাউসার, মহিউদ্দিন এবং আহসান কবীর। এছাড়াও আমন্ত্রিত অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক বিষয়ে তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।