জাকেরকে নিয়ে বর্ণবাদী মন্তব্যে বিরক্ত সিমন্স: এটা ভালো নয়

শেরে বাংলা স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রীড়া প্রতিবেদক, ঢাকা। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ঘিরে তৈরি হওয়া সমালোচনা, বিশেষ করে বিমানবন্দরে খেলোয়াড়দের লক্ষ্য করে স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ​ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স জানান, তিনি ক্রিকেটারদের প্রতি বর্ণবাদী মন্তব্যে খুবই বিরক্ত। … Read more

চার কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ছবি: রয়টার্স। বিশেষ প্রতিবেদন ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চারটি কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। আইএমএফ জুনে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪% হওয়ার পূর্বাভাস দিলেও অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে তা কমিয়ে ৪ দশমিক ৯% নির্ধারণ করেছে। ​গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইএমএফের … Read more

দারিদ্র্য বাড়ছে, ঝুঁকিতে মধ্যবিত্ত; উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব বেশি

অর্থনীতি ডেস্ক পাঁচ দশক ধরে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখালেও কোভিডের পর থেকে সেই ছন্দপতন ঘটেছে। গত তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমেছে, তাতে বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে। ​আজ ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস এমন এক সময় পালিত হচ্ছে, যখন বিশ্বব্যাংকসহ দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে … Read more

ইয়েমেনে হুতি সামরিক প্রধান নিহত, ইসরায়েলের হামলায় সন্দেহে

হুতি চিফ অব স্টাফ মুহাম্মদ আল-ঘামারি। তাঁর নিহত হওয়া নিয়ে ঘোষণা দেওয়ার পর ১৬ অক্টোবর তারিখে ছবিটি প্রকাশ করে হুতি মিলিটারি মিডিয়াছবি: হুতি মিলিটারি মিডিয়া/রয়টার্স। রয়টার্স, দুবাই। ইরান–সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের চিফ অব স্টাফ মুহাম্মদ আবদ করিম আল-ঘামারি নিহত হয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। তারা বলেছে, ঘামারি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত … Read more

নিউইয়র্কের মেয়র প্রার্থীদের বিতর্কে তীব্র বাদানুবাদ

টেলিভিশন বিতর্কে নিউইয়র্কের তিন মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো (বাঁয়ে), কার্টিস স্লিওয়া (মাঝখানে) ও জোহরান মামদানি। ১৬ অক্টোবর ২০২৫, নিউইয়র্কছবি: রয়টা এএফপি, নিউইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা গতকাল বৃহস্পতিবার ‘চরম উত্তেজনাপূর্ণ’ এক বিতর্কে অংশ নেন এবং একে অন্যের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। আগামী ৪ নভেম্বরের নির্বাচনের আগে টেলিভিশনে এটি ছিল দুটি সরাসরি বিতর্কের … Read more

আইনি সুরক্ষা না পেলে সনদ অনুষ্ঠান প্রতিহতের হুঁশিয়ারি জুলাই যোদ্ধাদের

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করছেন কিছু তরুণ। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তোলাছবি: খালেদ সরকার। নিজস্ব প্রতিবেদন ঢাকা। জুলাই যোদ্ধা’ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া একদল তরুণ গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেছেন। তাঁদের মূল দাবি হলো, জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে … Read more

জুলাই সনদ সই আজ, কয়েকটি দলের থাকা নিয়ে অনিশ্চয়তা

প্রতীকী ছবি। নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতা রেখেই আজ শুক্রবার স্বাক্ষর হচ্ছে জুলাই জাতীয় সনদ ২০২৫। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ৮৪টি প্রস্তাব নিয়ে এই সনদ তৈরি করা হয়েছে। ​অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং প্রায় … Read more

কুয়াশার ঘোমটা টেনে এল হেমন্ত: নবান্নের আগমনী

কুয়াশামাখা সকালের আলোয় হেমন্তের রং। পাবনা সদরের গাছপাড়ায়ছবি: হাসান মাহমুদ। কাজী আলিম-উজ-জামান, ঢাকা। অফুরন্ত লাবণ্য আর স্নিগ্ধতার আঁচল বিছিয়ে শরৎ বিদায় নিয়েছে। আজ কার্তিকের প্রথম দিন, হেমন্তের আগমনী বার্তা নিয়ে কুয়াশার নরম ঘোমটা উঠেছে প্রকৃতির মুখে। কবি সুফিয়া কামালের ভাষায়, “সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন্‌ পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে?” … Read more

সিইপিজেডের জ্বলন্ত ভবনের অগ্নিনিরাপত্তা সনদ ছিল না

চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুনে পুড়ে যাওয়া ভবন। আজ সকালে তোলাছবি: জুয়েল শীল। নিজস্ব প্রতিবেদন ঢাকা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) এলাকায় আগুন লাগা সাততলা ভবনটির অগ্নিনিরাপত্তা সনদ ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। … Read more

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন: সাততলা ভবন জ্বলছে, ছড়াচ্ছে পাশেও

চট্টগ্রামের ইপিজেড এলাকার সাততলা ভবনের কারখানাটির পুরোটিতেই আগুন ছড়িয়েছে। আজ রাত সাড়ে আটটায়ছবি: জুয়েল শীল। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানায় লাগা আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। সাত ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্র তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না, দূর থেকে পানি দিয়ে আগুন … Read more

জুলাই সনদ স্বাক্ষর সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসফাইল ছবি। নিজস্ব প্রতিবেদক ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন। ​আজ বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর … Read more

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বসুরহাটে দুই ফার্মেসিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিত্যানন্দ মেডিকেল হল ও টাউন ফার্মেসীকে জরিমানা মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের দুটি ঔষধ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিপণনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর বেলায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) … Read more