কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​গতকাল শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী-এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ’ (নারী)-এর উদ্যোগে ‘কমিউনিটি … Read more

​ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় বেড়াতে গিয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু; বাবা গুরুতর আহত

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে বেড়াতে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​গতকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। … Read more

ফুলবাড়ী ও নাগেশ্বরীতে বিজিবির রাত্রিকালীন অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা, ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৪৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০১ বোতল ইস্কাপ সিরাপ এবং ৬ কেজি গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫১ হাজার ৩৫০ টাকা। ​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, গোপন গোয়েন্দা তথ্যের … Read more

ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ​গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, স্মারক স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। … Read more

ফুলবাড়ীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘দৈনিক করতোয়া’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নানা বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য জাতীয় দৈনিক ‘করতোয়া’ পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গৌরবোজ্জ্বল ৫০ বছর পেরিয়ে পত্রিকাটির ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ উৎসবের আয়োজন করা হয়। ​গতকাল বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক করতোয়ার ফুলবাড়ী … Read more

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান: আগ্নেয়াস্ত্র, ১৩৬ ককটেল ও বুলেটপ্রুফ জ্যাকেটসহ গ্রেপ্তার ৩

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে দিনভর চাঞ্চল্যকর যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ১৩৬টি তাজা ককটেল এবং ৪টি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ​গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার … Read more

দারিদ্র্য দমাতে পারেনি পলাশকে; দিনমজুর বাবার ছেলে এসএসসিতে পেল জিপিএ-৫

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি চরম দারিদ্র্য ও অভাব-অনটন কোনো বাবাই হতে পারেনি পলাশ চন্দ্র রায়ের সাফল্যের অগ্রযাত্রায়। দিনমজুর বাবার সন্তান পলাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ-৫। তাঁর এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক ও পুরো এলাকায় আনন্দের বন্যা বইলেও অর্থাভাবে উচ্চশিক্ষা চালিয়ে … Read more

ফুলবাড়ীতে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে মতবিনিময়; আত্মনির্ভরশীল হচ্ছেন নারীরা

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করার লক্ষ্যে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​গতকাল সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়ভিটা ইউনিয়নের লোককেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোককেন্দ্র বড়ভিটার ব্যবস্থাপনায়, ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা’ (USS) এবং ‘অ্যাকশনএইড বাংলাদেশ’-এর সহায়তায় এ প্রশিক্ষণ … Read more

পীরগঞ্জে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড; জেলহাজতে প্রেরণ

​মোস্তাফিজুর রহমান রুছেল, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগঞ্জে মাদক সেবন, সরবরাহ ও বিক্রির অপরাধে তিনজনকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। ​অভিযান ও আটকের বিবরণ ​পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত … Read more

উলিপুরে সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ; বিচার চেয়ে থানায় লিখিত আবেদন

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ‘স্টার নিউজ টেলিভিশন’-এর জেলা প্রতিনিধি মো. জুবায়ের জিয়াদীকে মারধর, গলা টিপে হত্যাচেষ্টা, ক্যামেরা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও আসামিদের শাস্তির দাবি জানিয়ে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ​ভুক্তভোগী সাংবাদিক মো. জুবায়ের জিয়াদী (২৫) উলিপুর উপজেলার … Read more

৩৩ বছর পর একমঞ্চে সহপাঠীরা; ফুলবাড়ীতে এসএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা শেষে পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আনন্দ, উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেখানে উদযাপিত হয়েছে এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। ​আজ শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ‘ফয়নুর গ্রীন পল্লী রিসোর্ট সেন্টারে’ জাকজমকপূর্ণভাবে এ পুনর্মিলনী অনুষ্ঠানের … Read more

ফুলবাড়ীতে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত; ভোটারদের ব্যাপক উৎসাহ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাতীয় নির্বাচনের আদলে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ​আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে ফুলবাড়ী উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এ ভোটগ্রহণ শুরু হয়। ​নির্বাচন চিত্র ও পদের হিসাব ​নির্বাচন পরিচালনা কমিটি … Read more