ফুলবাড়ীতে ৭৯ বোতল এসকাফসহ দুই যুবক গ্রেপ্তার

​মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ বোতল মাদকদ্রব্য এসকাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান ও উদ্ধার

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বিদ্যাবাগিশ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের বসতবাড়ির উত্তর দুয়ারি টিনের শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় ৭৯ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের পরিচয় ও আইনি ব্যবস্থা

​গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর বিদ্যাবাগিশ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সুমন মিয়া (২২) ও অমিত হাসান (২০)।

​ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment