নোয়াখালী জামায়াতের আমীর ইসহাক খন্দকারের শপথ গ্রহণ; সরকার পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এটিএম মাসুমের

​মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, বর্তমান সরকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গুম-খুন-ধর্ষণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন ও ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা … Read more

খালিয়াজুরীতে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) নেত্রকোণার খালিয়াজুরীতে বর্তমান সরকার পতন ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১২১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার … Read more

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো কালীপূজা

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ময়মনসিংহে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা ও কালীপূজা। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর পুরাতন ব্রহ্মপুত্র নদের কাঁচিঝুলি ও থানাঘাট এলাকায় প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। ​শোভাযাত্রা ও ধর্মীয় আচার ​বিসর্জন … Read more

সীমান্তের কোচপল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক, বাসিন্দারা পেলেন খাদ্য সহায়তা ও শীতবস্ত্র

​মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে বসবাসরত খলচান্দা কোচপল্লীর দরিদ্র আদিবাসী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন। খাদ্যসংকট ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশের পর সরেজমিনে তাদের খোঁজখবর নিতে গ্রামটিতে ছুটে যান তিনি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচপল্লী … Read more

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ ব্যবহার না করেও একটি সেচ সংযোগের বিপরীতে তিন হাজার টাকার বেশি বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিলের অসংগতির কারণ জানতে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। উল্টো বিষয়টি জানতে চাইলে সাংবাদিককে ‘সকালে কী খেয়েছেন?’ বলে প্রশ্ন করেন অফিসের ডিজিএম আক্তারুজ্জামান। … Read more

শেরপুরে উন্নত জাতের আমন ধান চাষে নতুন সম্ভাবনা, নমুনা কর্তন অনুষ্ঠিত

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার বিনাপাড়া-দিঘলদী এলাকায় ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ​কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধি ​অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ … Read more

ময়মনসিংহ জেলা পরিষদ বাস্তবায়িত উন্নয়নমূলক প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন অর্থবছরে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন (১ থেকে ৩ লাখ টাকার মধ্যে) উন্নয়ন প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে … Read more

আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এক উচ্ছ্বসিত আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে কলেজ ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ​অতিথিবৃন্দ ও উপস্থিতি ​কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য … Read more

আমার মা

আলেয়া মান্নান ​আমার মা, লিখবো কী তাঁর কথা!! লিখলে কি কুলাবে, ডায়েরির সব পাতা? শিশু থেকে কিশোর, যৌবন থেকে প্রাপ্ত বয়স। সকলি যেনো মায়ের কাছে বাচ্চা বয়স। ​অসুখ বিসুখ, আপদ বিপদে। সর্বত্রই যে মায়ের মন কাঁদে। কোথাও গেলে সাবধানে যেও। জলদি করে ফিরে আসিও। ​এমন চিন্তা মায়ের মনে। যাচ্ছে বাছা কোন খানে! আমার চলার শব্দ … Read more

কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক

​মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) নেত্রকোনার কলমাকান্দায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন। সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণ এবং সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত … Read more

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা ও বিচার চেয়ে বিএনপি নেতা সুজনের পিতার সংবাদ সম্মেলন

​সুলতান আহম্মদ, মাদারগঞ্জ (জামালপুর) ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে রাজনৈতিক রোষানলে পড়ে দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন, হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হওয়া এবং বর্তমানেও নিজ পরিবার ও ছেলের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের পিতা ইব্রাহিম খলিল। গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ … Read more

ইসলামপুরে পরিবেশবান্ধব পুষ্টি বাগান বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

​হাফিজ লিটন, ইসলামপুর (জামালপুর) জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে পরিবেশবান্ধব পুষ্টি বাগান প্রদর্শণীর ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে এই কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। ​প্রকল্পের পটভূমি ও অংশগ্রহণ ​অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের … Read more