আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এক উচ্ছ্বসিত আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে কলেজ ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

​অতিথিবৃন্দ ও উপস্থিতি

​কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব প্রফেসর মো. এনামুল হক এবং আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. কামরুল হোসেন।

​সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য

​আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ। নবীন বরণকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কলেজ চত্বর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।