আমার মা

আলেয়া মান্নান

​আমার মা, লিখবো কী তাঁর কথা!!

লিখলে কি কুলাবে, ডায়েরির সব পাতা?

শিশু থেকে কিশোর, যৌবন থেকে প্রাপ্ত বয়স।

সকলি যেনো মায়ের কাছে বাচ্চা বয়স।

​অসুখ বিসুখ, আপদ বিপদে।

সর্বত্রই যে মায়ের মন কাঁদে।

কোথাও গেলে সাবধানে যেও।

জলদি করে ফিরে আসিও।

​এমন চিন্তা মায়ের মনে।

যাচ্ছে বাছা কোন খানে!

আমার চলার শব্দ শুনে।

সবার আগে মায়ের কানে।

​কিসে ভালো কিসে মন্দ।

মায়ের মনে থাকে ধন্দ।

মা অমূল্য ধন সবার ই জন্য।

মায়ের আঁচল তলে, হয়েছি ধন্য।