পীরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ কাপড় ব্যবসায়ী গ্রেফতার; থানায় মামলা দায়ের

​মোস্তাফিজুর রহমান রুছেল, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের চতরা বাজারের সরকার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। ​দোকানের সামনেই চলত মাদকের কারবার ​পুলিশ ও … Read more

হোসেনপুরে বজ্রপাতে নিহত সৌদি প্রবাসীর পরিবারের মানবেতর জীবনযাপন; মেলেনি সরকারি সহায়তা

​প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের হোসেনপুরে বজ্রপাতে নিহত এক সৌদি প্রবাসীর বিধবা স্ত্রী ও চার সন্তানের দিন কাটছে চরম অনাহার আর অর্থকষ্টে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পুরো পরিবারটি। নিহতের পর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আশ্বাসের সিংহভাগই এখনো আলোর মুখ দেখেনি বলে অভিযোগ উঠেছে। ​নিহত প্রবাসী … Read more

ময়মনসিংহে জেলা নাগরিক পার্টির উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিবিজড়িত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ময়মনসিংহে জেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের কাচারি রোডস্থ এনসিপি দলীয় কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা ময়মনসিংহ জেলা এনসিপি’র আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহাবুব … Read more

ফুলবাড়ীতে মেডিকেল সার্টিফিকেট ছাড়া পশু জবাই; মাংস ব্যবসায়ীকে জরিমানা

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পশুর স্বাস্থ্য পরীক্ষা বা প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট ছাড়াই পশু জবাই করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে বড় অংকের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (১৭ জুলাই) উপজেলার খড়িবাড়ি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্য করায় ১৫ হাজার টাকা জরিমানা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খড়িবাড়ি … Read more

ঘোড়াঘাটে বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (LGCRRP)-এর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঘোড়াঘাট পৌরসভার আয়োজনে চাঁম্পাতলী এলাকায় এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন করা হয়। জীবনযাত্রার মানোন্নয়নে প্রশাসনের অঙ্গীকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে … Read more

ময়মনসিংহ কারা উপ-মহাপরিদর্শককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার

বিশেষ প্রতিনিধি ​ময়মনসিংহ কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই অপপ্রচারে কারারক্ষীদের একটি অংশ জড়িত থাকতে পারে। ​ডিআইজি প্রিজনের বক্তব্য ​ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে নারীকে নিয়ে বিভিন্ন অশ্লীল ও মানহানিকর প্রচারণা চালানো … Read more

নরসিংদীতে পারিবারিক ক্ষোভের নির্মম বহিঃপ্রকাশ: ২ মাসের শিশুর পা ভেঙে দিল আপন চাচি!

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে মাত্র দুই মাসের এক নিষ্পাপ নবজাতকের পা ভেঙে দেওয়ার মতো গা শিউরে ওঠা নির্মম অভিযোগ উঠেছে তার আপন চাচির (বাবার বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। পারিবারিক ক্ষোভের জেরে দুই মাসের এই দুগ্ধপোষ্য শিশুর ওপর চালানো এমন বর্বর নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় … Read more

ময়মনসিংহ সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচন: রেহেনা পারভীন ববি সভাপতি নির্বাচিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ নির্বাচন ২০২৬ অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) জেলা সমাজসেবা কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আগামী ৩ বছরের জন্য এই সমন্বয় পরিষদের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবেন। ভোটাভুটি ও সভাপতি নির্বাচন নির্বাচন … Read more

ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে এবং ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করার লক্ষ্যে ময়মনসিংহে ‘বাংলা কিউআর’ (BANGLA QR) প্রচারণামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) সকালে অগ্রণী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে নগরীর ছোট বাজারস্থ অগ্রণী ব্যাংক চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে … Read more

ময়মনসিংহে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মৌলিক দক্ষতা প্রশিক্ষণ শুরু

রাশেদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ময়মনসিংহে মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) সকালে ময়মনসিংহের জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহের … Read more

ফুলবাড়ীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক; পরে মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১ নম্বর নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ​জিও ব্যাগ ফেলার উদ্বোধন … Read more

ফুলবাড়ীতে ১,১৭০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা, সবজি বীজ ও সার বিতরণ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১ হাজার ১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের গাছের চারা, শাকসবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি … Read more