ময়মনসিংহে ইবতেদায়ী মাদ্রাসার গাছ কাটার পাঁয়তারা; বন্ধের দাবিতে ইউএনওর কাছে আবেদন

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের ‘টুমপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’-র নিজস্ব মালিকানাধীন ভূমিতে থাকা মূল্যবান গাছ কেটে ফেলার পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে। ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নের নামে একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক ও আইনি সম্পদ বিনষ্টের এমন অপচেষ্টায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। … Read more

ফুলবাড়ীতে মাদকের আগ্রাসন রোধে মতবিনিময় সভা; গঠিত হলো ‘মাদক প্রতিরোধী আহ্বায়ক কমিটি’

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকের কড়াল থাবা ও ভয়াবহ আগ্রাসন রোধে স্থানীয় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী শাহ্ বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ​সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক প্রতিরোধ গড়ার লক্ষ্যে একটি ‘মাদক প্রতিরোধী আহ্বায়ক কমিটি’ … Read more

লালমনিরহাটে ১৫ বিজিবির পৃথক অভিযান: ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সীমান্ত এলাকায় চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবির চৌকস টহল দল পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে। ​ঝাউরানী ও মোগলহাট সীমান্তে অভিযান ​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে … Read more

ঘোড়াঘাটে ছাত্র আন্দোলনে হামলার মূল আসামীদের চার্জশিট থেকে বাদের অভিযোগ; পুনস্তদন্তের দাবিতে মানববন্ধন

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামীদের নাম চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেওয়ার অভিযোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট থানার সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ​ঘোড়াঘাট পৌর ছাত্রদল ও ভুক্তভোগী পরিবারসমূহের উদ্যোগে এবং … Read more

খালিয়াজুরীতে এইচএসসি সনদ ছাড়াই ৪৩ বছর শিক্ষকতা! কৃষকলীগ নেতার বিরুদ্ধে ভুয়া নিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগ

মো: হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে এইচএসসি পাস না করে ও কোনো সনদপত্র ছাড়াই দীর্ঘ ৪৩ বছর ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম উপজেলার নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসায় ১৪তম গ্রেডে এবতেদায়ী জুনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং তিনি উপজেলা কৃষকলীগের যুক্ত আহ্বায়ক। ​জালিয়াতি, … Read more

ফুলবাড়ীতে ৩৬ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, সনদ ও সম্মাননা স্মারক প্রদান

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও সম্মাননা স্মারক প্রদান এবং এক আনন্দঘন অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে উপজেলার বিভিন্ন বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা মোট ৩৬ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়। ​গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের উদ্যোগে … Read more

সনদপত্রে মায়ের নাম সংশোধনে আদালতের শরণাপন্ন মোড়েলগঞ্জের শিক্ষার্থী মহিমা

​আকরাম হোসেন, বাগেরহাট জেলা প্রতিনিধি শিক্ষাগত সনদপত্রে (সার্টিফিকেট) মায়ের নামের ভুল সংশোধনের জন্য আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও হলফনামা (Affidavit) সম্পন্ন করেছেন বাগেরহাটের মোড়েলগঞ্জের শিক্ষার্থী মহিমা খানম (Mohima Khanom)। ​মহিমা খানম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী মঙ্গলেহাট এলাকার বাসিন্দা। ​সনদপত্রে নামের ভুল ও বিভ্রান্তি ​শিক্ষার্থী সূত্রে জানা যায়, মহিমা খানমের জুনিয়র দাখিল … Read more

ফুলবাড়ীতে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ‘কারিগরি দক্ষতা মেলা’ অনুষ্ঠিত

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবসমাজের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়। ​অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও উদয়াঙ্কুর সেবা সংস্থার যৌথ আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় … Read more

ফুলবাড়ীতে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৫ জন দায়িত্ব থেকে অব্যাহতি, কারণ দর্শানোর নোটিশ

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবসহ মোট ৫ জনকে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে দায়িত্বহীনতার অভিযোগে কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ জন … Read more

ময়মনসিংহে গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া করল মহানগর জামায়াত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের কবর জিয়ারত ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ জুলাই) সকালে নগরীর দুটি পৃথক গোরস্থানে এই জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ​দুই গোরস্থানে শ্রদ্ধা ও জিয়ারত ​মহানগর জামায়াতের নায়েবে … Read more

ময়মনসিংহে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু; উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ১৫ দিন ব্যাপী ‘ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম … Read more

রায়পুরায় মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ দুদিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। ​নিহত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার … Read more