ময়মনসিংহ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহ সরকারি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৯, ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ​সভাপতিত্ব ও বিশেষ অতিথিবৃন্দ ​ময়মনসিংহ সরকারি … Read more

ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবি ও সম্পাদক আনোয়ার নির্বাচিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং-২৫, সংশোধিত-৩/২০০০) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে মো. হাবিবুর রহমান হবি এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ​প্রধান দুই পদে … Read more

নালিতাবাড়ীতে অসহায়দের ঢেউটিন-নগদ অর্থ ও ৪ হাজার ৮০০ কৃষককে প্রণোদনা বিতরণ

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ নগদ অর্থের চেক এবং কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি। ​সভাপতিত্ব ও … Read more

কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, ড্রোন ও সিসি ক্যামেরায় নজরদারি

​মো. ফখরুল, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ডিসেম্বর মাসকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট বসানো হয়েছে এবং প্রয়োজনে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) … Read more

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ জেলার সকল উপজেলায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়। ​নগরীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক প্রচারণা ​কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া … Read more

ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এই সমাবেশ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. জামাল উদ্দিন। ​সভাপতিত্ব ও অনুষ্ঠানের সূচনা ​মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও … Read more

ময়মনসিংহে ডাক বিভাগে ৩৮ কর্মচারী নিয়োগে দেড় কোটি টাকার দুর্নীতির অভিযোগ: নেপথ্যে তিন কর্মকর্তার সিন্ডিকেট

রেজাউল করিম , ময়মনসিংহ ​বাংলাদেশ ডাক অধিদপ্তরের অধীন ময়মনসিংহ ডাক বিভাগে অতিরিক্ত বিভাগীয় (ইডি) কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি টাকার আর্থিক বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো প্রকার উন্মুক্ত বিজ্ঞপ্তি বা কেন্দ্রীয় সার্কুলার ছাড়াই অতি গোপনে গ্রামীণ শাখা ডাকঘরগুলোতে ৩৮ জন কর্মচারীকে নিয়মবহির্ভূতভাবে পদায়ন করা হয়েছে। অভিযোগ উঠেছে, পুরো প্রক্রিয়ার নেপথ্যে থেকে এই বিপুল … Read more

ময়মনসিংহে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে নগরীর নতুন বাজার রাজবাড়ীর পেছনে মডাস কার্যালয় এবং হরিকিশোর রায় রোডে এই কর্মসূচি পালিত হয়। ​প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ​আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. … Read more

মুখোশের আড়ালে মানুষ নাকি মানুষের আড়ালে মুখোশঃ সার্ভেয়ারের মন্তব্য জেলা, বিভাগীয় তথা আইনেরও উর্ধ্বে?

নিজস্ব প্রতিবেদক ১৭ বছর নীভে থাকা আশার প্রদীপে তেলটুকু দিতে পারেনি যারা, ফ্যাসিস্টের পতনের পর তারা বুকভরা আশা নিয়ে এই সরকারকে এত বড় জয় এনে দিল! তারা ভেবেছিল অন্তত এবার একটু বিশ্বাস ও ন্যায়বিচার নিয়ে বাঁচতে পারবে। তারা আজ কী পেল?আশার প্রদীপ তো দূরে থাক, উল্টো নিভিয়ে দেওয়া হলো টিকে থাকার শেষ আলোটুকু। ময়মনসিংহ সদরের … Read more

খালিয়াজুরীতে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) নেত্রকোণার খালিয়াজুরীতে বর্তমান সরকার পতন ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১২১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার … Read more

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো কালীপূজা

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ময়মনসিংহে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা ও কালীপূজা। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর পুরাতন ব্রহ্মপুত্র নদের কাঁচিঝুলি ও থানাঘাট এলাকায় প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। ​শোভাযাত্রা ও ধর্মীয় আচার ​বিসর্জন … Read more

সীমান্তের কোচপল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক, বাসিন্দারা পেলেন খাদ্য সহায়তা ও শীতবস্ত্র

​মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে বসবাসরত খলচান্দা কোচপল্লীর দরিদ্র আদিবাসী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন। খাদ্যসংকট ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশের পর সরেজমিনে তাদের খোঁজখবর নিতে গ্রামটিতে ছুটে যান তিনি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচপল্লী … Read more