বন্ধ মহিলা হোস্টেলে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধ থাকা কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত ১১ নভেম্বর নালিতাবাড়ী থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা … Read more

মাঠে থাকলে গুলি থামালেন না কেন, আর না থাকলে সাক্ষী হলেন কীভাবে? নির্দেশদাতা কি সাক্ষী হতে পারে?

(বিশেষ অনুসন্ধানী ধারাবাহিক: ১ম পর্ব) শেখ মেহেদী হাসান নাদিম যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকেন, তবে তিনি কি সেই ঘটনার ‘সাক্ষী’ হতে পারেন? পারেন না। — রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় নিজেকে সাক্ষী দাবি করার মাধ্যমে যিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা পরোক্ষভাবে স্বীকার করে নিলেন, তিনি বর্তমানে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিকী। বাংলাদেশ পুলিশের ২১তম … Read more

ময়মনসিংহে কাজীদের অধিক্ষেত্র বহালের দাবিতে অবস্থান

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে কেন্দ্রীয় কাজী সমিতির কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। ​কর্মসূচির দাবি … Read more

ময়মনসিংহে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক মাস্টার প্যারেড আড়ম্বরপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। ​পুলিশ সুপারের দিকনির্দেশনা ​সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন … Read more

নয় বছরের আইনি লড়াইয়ে মুক্তি, ক্ষতিপূরণের অপেক্ষায় ইলিয়াস

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে তাঁকে ৮৮ দিন গোপন স্থানে আটকে রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ এবং প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে আদালত থেকে … Read more

ময়মনসিংহে কালেক্টরেট স্কুল পরিদর্শনে ডিসি

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গেছেন জেলা প্রশাসক ও গভর্নিং বডির সভাপতি মো. সাইফুর রহমান। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা এবং অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন। ​শ্রেণিকক্ষ পরিদর্শন ও মতবিনিময় ​পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন। আন্তরিক পরিবেশে … Read more

খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র স্থাপনে বাংলাদেশ পর্যটন চেয়ারম্যান এর পরিদর্শন ও মতবিনিময় সভা

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সম্ভাবনাময় স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান। গতকাল রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে পরিদর্শন শেষে উপজেলা হলরুমে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। ​পরিদর্শন ও সম্ভাব্য প্রকল্পের প্রস্তাবনা ​নেত্রকোণা-৪ আসনের … Read more

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ময়মনসিংহ নগরীতে মো. সুরুজামান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে … Read more

খালিয়াজুরীতে প্রায় ৩৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কফি পাউডারসহ নৌকা জব্দ, আটক ২

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ধেনু নদীপথে পাচারকালে প্রায় ৩৫ লাখ টাকার ১৭০ বস্তা অবৈধ ভারতীয় কফি পাউডার ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুজনকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা রাতে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে ধেনু নদীর কাটা গাঙ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। … Read more

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ শেরপুর জেলায় নভেম্বর ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (মহারশী) এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। ​উপস্থিত কর্মকর্তাবৃন্দ ​সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী … Read more

চিকিৎসা শেষে দেশে ফিরলেন এমপি লুৎফুজ্জামান বাবর

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ​সফল অস্ত্রোপচার ও শারীরিক অবস্থা ​স্থানীয় নেতৃবৃন্দ ও পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতাজনিত কারণে গত … Read more

নালিতাবাড়ীতে ব্রিজ নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি ফাহিম চৌধুরী

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ী–হালুয়াঘাট সড়কের আড়াইআনি বাজার সংলগ্ন চলমান ব্রিজের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে তিনি নির্মাণাধীন ব্রিজটির কাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ​কাজের মান ও সময়সীমা নিয়ে নির্দেশনা ​পরিদর্শনকালে সংসদ সদস্য কাজের গুণগত … Read more