মহাখালীতে চলন্ত বাসে দেওয়া হয় আগুন, হুড়োহুড়ি করে নেমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর মহাখালীর আমতলীতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসে হঠাৎ আগুন ধরে যায়। উপস্থিত যাত্রীরা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। আগুন লাগার পরপরই বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে নিরাপদ স্থানে চলে যান। এখন … Read more

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি বিবেচনায় আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। ঝুঁকি মূল্যায়ন ও … Read more

সেনবাগে যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতরাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে, আজ রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব … Read more

নোয়াখালী-৫ আসনে জেএসডি প্রার্থী কামাল উদ্দীন পাটোয়ারীর সমর্থনে বসুরহাটে গণমিছিল ও পথসভা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দীন পাটোয়ারী (প্রতীক: তারা)-এর সমর্থনে বসুরহাটে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) বাদ মাগরিব কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মী অংশ নেন। তানিয়া রবের বক্তব্য ও চাঁদাবাজির … Read more

নোয়াখালী’র সেনবাগে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউপির গাজীরহাট এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় এক বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পরিচয় গ্রেপ্তারকৃতরা হলেন: মামলা ও পুলিশের তৎপরতা এই ঘটনায় সেনবাগ থানার এসআই মো. বেলাল হোসেন উল্লেখিত আসামিসহ পলাতক ০২ জন ইয়াবা ব্যবসায়ী আসামির বিরুদ্ধে … Read more

রাজধানীতে ফের ভূমিকম্প: ২৪ ঘণ্টা না পেরোতেই দ্বিতীয় দফা কম্পন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা গতকালের পর আজ আবারও ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ভূমিকম্পের ধারাবাহিকতা সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার বরেণ্য চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই, বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কামাল পারভেজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সোহেল … Read more

ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ” এর আত্মপ্রকাশ: সেলিম সভাপতি, মানসুর সাধারণ সম্পাদক নির্বাচিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে “ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ” নামে একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বসুরহাটে অনুষ্ঠিত চবিয়ানদের এক মিলনমেলায় উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়। এতে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল হাই সেলিম সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিজেএমইএর সহ-সভাপতি সাইফ উল্ল্যাহ মানসুর সাধারণ সম্পাদক … Read more

সম্প্রীতির বন্ধনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই: অ্যাডভোকেট এম এ হান্নান খান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ নগরীর কালীবাড়ি রোডস্থ এস.কে হাসপাতালের পিছনের মাঠে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান প্রধান অতিথির বক্তব্যে বলেন: “সম্প্রীতির বন্ধনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই।” শুক্রবার … Read more

সার্ক কৃষি বিশ্ববিদ্যালয়ে (এসএইউ) সার্ক কৃষি কেন্দ্র বুক কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসএইউ) কেন্দ্রীয় গ্রন্থাগারে এসএসি বুক কর্নার উদ্বোধন করেছে। এই বুক কর্নারটির লক্ষ্য হলো শিক্ষার্থী, গবেষক ও অনুষদ সদস্যদের মধ্যে একাডেমিক সম্পদ জোরদার করা এবং আঞ্চলিক কৃষি জ্ঞানকে উৎসাহিত করা। উদ্বোধনের পর এসএসি এবং এসএইউ প্রতিনিধিদের মধ্যে একটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত … Read more

নোয়াখালী-২ আসনে এনসিপি প্রার্থী সুলতান জাকারিয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া তাঁর নির্বাচনী এলাকায় অবিরামভাবে প্রচার-প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর মধ্যে এলাকায় সভা সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ উল্লেখযোগ্য। শুক্রবার (২১ নভেম্বর) দিনভর সুলতান মুহাম্মদ … Read more

নরসিংদীর ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন

গাজীপুর প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন। উৎপত্তিস্থল ও মাত্রা আবহাওয়া অফিসের তরফ থেকে এই তথ্য নিশ্চিত … Read more