সেনবাগে যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতরাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, আজ রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব ও সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, দলের দুঃসময়ের পরিক্ষিত নেতা সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে

রাসেলের কৃতজ্ঞতা

দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল আজ রাতে বলেন:

“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের বারবার নির্বাচিত এমপি জয়নুল আবেদীন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সম্পাদক, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি, সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

একই সাথে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া কামনা করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *