নেত্রকোনায় ৯ বছর ধরে জমি কিনেও দলিল পাননি ভুক্তভোগীরা, সাবেক এমপির বাড়িতে অবস্থান

​সোহেল খান দূর্জয়, নেত্রকোনা নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রায় নয় বছর আগে জমি কিনেও রেজিস্ট্রি দলিল বুঝে না পাওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর বাড়িতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় ধরে জমির আইনি কাগজপত্র বা দলিল না পাওয়ায় চরম উদ্বেগ ও ভোগান্তির শিকার হয়ে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। ​আজ বৃহস্পতিবার (১৫ … Read more

অনুদানের কোটি টাকার ফ্রিজার ভ্যান যেন ‘শ্বেতহস্তী’: প্রশাসনিক ব্যর্থতায় ময়মনসিংহে অলস পড়ে আছে স্বাস্থ্য বিভাগের বিশেষায়িত গাড়ি

​শেখ মেহেদী হাসান নাদিম ​করোনা মহামারীর জরুরি সময়ে প্রত্যন্ত অঞ্চলে টিকার গুণগত মান অক্ষুণ্ণ রেখে কোল্ড-চেইনে সরবরাহের জন্য মার্কিন উন্নয়ন সংস্থা USAID-এর অর্থায়নে বাংলাদেশ সরকারকে ১৮টি অত্যাধুনিক ফ্রিজার ভ্যান (রেফ্রিজারেটেড ট্রাক) উপহার দেওয়া হয়েছিল। তৎকালীন সরকারের নীতিপ্রণেতারা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাড়িগুলো গ্রহণ করে স্বাস্থ্য খাতের ‘বিরাট সাফল্য’ হিসেবে প্রচার করেছিলেন। কিন্তু মহামারী শেষ হতে না … Read more

নরসিংদীতে মাদকাসক্ত ছেলের অতিষ্ঠতায় বাবাই ঘাতক! হাত-পা বেঁধে ধারালো অস্ত্রে হত্যা

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অব্যাহত অত্যাচার ও মারধরে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ​আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। ​মালয়েশিয়া ফেরত তারেক ও মাদকের থাবা … Read more

নোয়াখালীতে ডিবির সফল অভিযান: ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

​মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ সসংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ​গতকাল মঙ্গলবার নোয়াখালী জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা ও উদ্ধারকৃত আলামত ​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার রামপুর গ্রামের ওসমান গনির ছেলে মিজানুর রহমান … Read more

ময়মনসিংহে ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের সাফল্য ও লক্ষ্যমাত্রা নিয়ে গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত

​ফারুক আহমেদ, ময়মনসিংহ ময়মনসিংহে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শাপলা মহিলা সংস্থা’-র বাস্তবায়নে ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের বিগত ছয় মাসের অর্জিত লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি গোলটেবিল সংলাপ, সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ​গত বৃহস্পতিবার নগরীর ১৬ অতুল চক্রবর্তী রোডস্থ ‘প্রজন্ম সোপান’ প্রজেক্ট অফিস মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ​অতিথিবৃন্দ ও আলোচনা ​প্রজেক্ট … Read more

ময়মনসিংহে ‘বিশ্ব মান দিবস’ পালিত; পরিবেশবান্ধব ও মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনে ‘বিশ্ব মান দিবস-২০২৬’ পালিত হয়েছে। ​আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​অতিথিবৃন্দ ও প্রবন্ধ উপস্থাপন … Read more

৫০০ টাকার বাজির খেসারত: মাদারগঞ্জে জীবন্ত শালিক পাখি চিবিয়ে খাওয়া সেই ‘হিংস্র’ সাদুল্লাহ গ্রেপ্তার

​সুলতান আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজির শর্ত পূরণে এক জীবন্ত শালিক পাখি ধরে পালক ও ডানা ছিঁড়ে কাঁচা চিবিয়ে খাওয়ার মতো পৈশাচিক ও নৃশংস ঘটনার মূল অভিযুক্ত সাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে … Read more

বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি জমকালো আয়োজন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালি এবং কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে নগর ভবন ও টাউন হল মিলনায়তনে এসব উৎসবমুখর কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে এক সুবিশাল ও বর্ণাঢ্য আনন্দ … Read more

ময়মনসিংহে কোটি টাকার নকল সিগারেট উদ্ধারে ভ্যাট কর্মকর্তার পকেট থেকে চাকরি বাঁচানোর মহাকাব্য!

​রেজাউল করিম, ময়মনসিংহ ​ময়মনসিংহের গাগড়া ইউনিয়ন থেকে সম্প্রতি এক চোখ ধাঁধানো ‘গোপন’ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার নকল সিগারেট ও সিলিং মেশিন জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। তবে এই বিশাল অভিযানের আসল সৌন্দর্য হলো—অভিযান হয়েছে ঠিকই, কিন্তু মূল অপরাধী বা কারখানার মালিকের দেখা মেলেনি! আর এই অলৌকিক অভিযানের মূল কারিগর, ময়মনসিংহের ভ্যাট বিভাগের … Read more

ভিটেমাটি হারানোর মনস্তত্ত্ব ও শেকড়ছেঁড়ার ইতিহাস – (৩য় পর্ব)

​উচ্ছেদের নৃশংস চক্রান্ত ও লুটপাটের ঘৃণ্য উত্তরাধিকার শেখ মেহেদী হাসান নাদিম ​একটি আভিজাত্যপূর্ণ, বিত্তশালী ও শতাব্দীপ্রাচীন পরিবার কেবল গুজবে কান দিয়ে হুট করে নিজের পৈতৃক ভিটেমাটি ছেড়ে সীমান্তে পালিয়ে যায় না। তাঁদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল এমন এক পরিকল্পিত, নরকতুল্য ও নৃশংস পরিস্থিতি তৈরি করে, যেখানে প্রতিদিনের টিকে থাকাটাই হয়ে উঠেছিল একেকটি জীবন্ত আতঙ্ক। … Read more

ভিটেমাটি হারানোর মনস্তত্ত্ব ও শেকড়ছেঁড়ার ইতিহাস- (২য় পর্ব)

​নামের ভেতরে হারিয়ে যাওয়া ইতিহাস: পুরাতন ব্রহ্মপুত্র ও ময়মনসিংহের শেখ মেহেদী হাসান নাদিম ​একটি শহরের আসল ইতিহাস কেবল তার সরকারি মহাফেজখানায় বা গেজেটে লিপিবদ্ধ থাকে না; শহরের প্রকৃত ইতিহাস খোদিত থাকে তার রাজপথ, অলিগলি, মহল্লা, ঘাট, বাজার, পুরোনো পাড়াগুলোর নামের মধ্যে এবং তার কোল ঘেঁষে বয়ে যাওয়া প্রাচীন নদ-নদীর পৌরাণিক ও ঐতিহাসিক স্মৃতির ভেতরে। কোনো … Read more

সিবিএমসিবি-এর চিকিৎসা নথিতে মারাত্মক বৈপরীত্য: ক্যানসার নাকি ইনফ্লামেশন?

​শেখ মেহেদী হাসান নাদিম ​ময়মনসিংহের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিবিএমসিবি)’-এর চিকিৎসা-সংক্রান্ত নথিপত্রে নজিরবিহীন দালিলিক বৈপরীত্য ও কালানুক্রমিক অসঙ্গতির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একজন রোগীর প্রাথমিক বায়োপসি প্রতিবেদনে ম্যালিগন্যান্ট ক্যানসার ধরা পড়লেও, ওই প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের পর হিস্টোপ্যাথলজি রিপোর্টে ক্যানসারের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি! ​এমন গুরুতর চিকিৎসাগত অসঙ্গতি ও তথ্য অধিকার আইন … Read more