ফারুক আহমেদ, ময়মনসিংহ

ময়মনসিংহে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শাপলা মহিলা সংস্থা’-র বাস্তবায়নে ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের বিগত ছয় মাসের অর্জিত লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি গোলটেবিল সংলাপ, সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার নগরীর ১৬ অতুল চক্রবর্তী রোডস্থ ‘প্রজন্ম সোপান’ প্রজেক্ট অফিস মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিথিবৃন্দ ও আলোচনা
প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার মোহাম্মদ মফিজুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ-পরিচালক উম্মে হাবীবা মারা।
অনুষ্ঠানে প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ওসি (অপারেশনস) আজিজুল হক, চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহাম্মদ, দৈনিক বাংলা বাজার-এর ময়মনসিংহ প্রতিনিধি ফারুক আহমেদ, ঢাকার ডাক-এর ময়মনসিংহ ব্যুরো সাইফুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠ-এর ময়মনসিংহ প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক গণমুক্তি-এর ময়মনসিংহ প্রতিনিধি জহির রায়হান, সাংবাদিক রাসেল হোসেন এবং এনামুল হক ছোটন প্রমুখ।
কর্মসূচির উদ্দেশ্য
অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও যুব সমাজের অংশীদারিত্ব নিশ্চিত করতে ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের বিগত ছয় মাসের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আগামী দিনের লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের জোরালো ভূমিকা ও অ্যাডভোকেসি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।