বিদেশ ফেরত অভিবাসীদের পাশে প্রবাসী কল্যাণ সেন্টার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ গতকাল সোমবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ প্রবাসী কল্যাণ সেন্টার কর্তৃক ‘রিকোভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। এছাড়াও সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্দেশ্য … Read more

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এছাড়াও এই দিবস উপলক্ষে নগরীর টাউন হল ভাষা সৈনিক এম. … Read more

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু … Read more

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছেন

বিনোদন ডেস্ক বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র, যাকে প্রায়শই ইন্ডাস্ট্রির “হে-ম্যান” বলা হত, গতকাল সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সংবাদ সংস্থা আইএএনএস এই খবর জানিয়েছে। অক্টোবরের শেষের দিকে শ্বাসকষ্টের কারণে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক ১২ দিন পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাঁর ৯০তম জন্মদিন ছিল ৮ ডিসেম্বর। কর্মজীবন ও … Read more

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

শিক্ষা ডেস্ক দেশজুড়ে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১১টি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ডাক দিয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা … Read more

কিটক্যাট চকোলেট ও চিনিতে ক্ষতিকর উপাদান: নেসলে-মেঘনা গ্রুপের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক , ঢাকা দেশে নিম্নমানের ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত। আজ সোমবার দুটি পৃথক মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী এই আদেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান মামলাগুলো দায়ের … Read more

দল থেকে সাময়িক বহিষ্কার এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেয়ার অভিযোগে ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে এনসিপির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের কারণ ও পরবর্তী নির্দেশনা নোটিশে বলা হয়: “আপনার বিরুদ্ধে … Read more

আইসিইউতে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। শারীরিক অবস্থা ও চিকিৎসা মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, “আজকেও মেডিকেল বোর্ড বসেছে। খালেদা জিয়ার আরও কিছু … Read more

নোয়াখালী -২ আসনে “হাতপাখা” মার্কার সমর্থনে গণসংযোগ, মিছিল ও গণসমাবেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী -২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমানের হাতপাখা মার্কার সমর্থনে গণসংযোগ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) বাদ আসর সেনবাগ মডেল মসজিদ চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী হাতপাখা মার্কার সমর্থনে গণসংযোগ ও মিছিল … Read more

নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে নাহিদ (সভাপতি) এবং মুদাচ্ছির (সাধারণ সম্পাদক) নির্বাচিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন “আমার দেশ” পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন “আমার সংবাদ” পত্রিকার প্রতিনিধি মুদাচ্ছির আহমদ। আজ সোমবার (২৪ নভেম্বর) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১:৩০ টায় ভোটগ্রহণ … Read more

নোয়াখালী’র সেনবাগে “ধানের শীষের” সমর্থনে যুবদলের মিছিল ও গণসমাবেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে বার বার নির্বাচিত সাবেক এমপি, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকালে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ … Read more

হাইব্রিড সবজি বীজ উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্কের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা দক্ষিণ এশিয়ার সবজি বীজ খাতে প্রযুক্তিগত অগ্রগতি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) আয়োজিত তিন দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা “সার্ক সদস্য দেশসমূহে সবজি ফসলের হাইব্রিড বীজ উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতি” আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অংশগ্রহণকারীদের হাইব্রিড সবজি বীজ উৎপাদনে … Read more