ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এছাড়াও এই দিবস উপলক্ষে নগরীর টাউন হল ভাষা সৈনিক এম. শামসুল হক মুক্ত মঞ্চে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভূক্তিকরণ) প্রকল্প এর উদ্যোগে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজিয়া নূর লিয়া

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে নাজিয়া নূর লিয়া বলেন:

“নারীকে সমাজের অংশ হিসেবে সমান মর্যাদায় দেখতে হবে। নারীকে দুর্বল মনে করার প্রবণতা সমাজ থেকে দূর করতে না পারলে সহিংসতা রোধ সম্ভব নয়।”

বিভিন্ন এনজিও ও মহিলা বিষয়ক সংস্থা আছে যারা নারী নির্যাতন প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। তিনি আরো বলেন, “আমাদের সমাজে নারীদের ক্ষমতায়ন বাড়লে নারী নির্যাতনের হার অনেকাংশে কমে যাবে। তাই পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীদেরও কাজ করার জন্য আগ্রহী করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, “সমাজের সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমে আমাদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে। এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

এ সময় উপস্থিত অতিথিগণ এ দিবস উপলক্ষে আয়োজিত আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য উপভোগ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *