বাংলাদেশের বাজারে আসছে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

প্রযুক্তি ডেস্ক

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। জনপ্রিয় প্রযুক্তি রিভিউয়ার এমকেবিএইচডিয়ের (MKBHD) ২০২৫ স্মার্টফোন অ্যাওয়ার্ডসে সেরা ক্যামেরার পুরস্কারজয়ী ‘ফাইন্ড এক্স৯ প্রো’-এর উত্তরসূরি হিসেবে নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে আসছে। ট্রিপল ২০০ মেগাপিক্সেল ট্রু-টু-লাইফ ক্যামেরা সমৃদ্ধ এই ডিভাইসটি স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

​হ্যাসেলব্ল্যাড পার্টনারশিপ ও লুমো ট্রু ইমেজ ইঞ্জিন

​কিংবদন্তি ক্যামেরা ব্র্যান্ড হ্যাসেলব্লাডের (Hasselblad) সাথে অপোর যৌথ সমন্বয়ের ধারাবাহিকতায় ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে যুক্ত হচ্ছে উন্নত ‘হ্যাসেলব্ল্যাড ট্রু-টু-লাইফ ক্যামেরা’ অভিজ্ঞতা। এর ফলে ছবিতে প্রাকৃতিক রং, সূক্ষ্ম ডিটেইলস এবং প্রতিটি মুহূর্ত আরও বাস্তবসম্মতভাবে ফুটে উঠবে।

​পাশাপাশি ক্যামেরার ইমেজ প্রসেসিংয়ে নিখুঁত দৃষ্টিভঙ্গি আনতে ফোনটিতে যুক্ত করা হয়েছে অপোর পরবর্তী প্রজন্মের কম্পিউটেশনাল ফটোগ্রাফি সল্যুশন ‘লুমো ট্রু ইমেজ ইঞ্জিন’। এটি প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকে আরও নান্দনিকভাবে ধারণ করতে এবং ব্যবহারকারীদের শৈল্পিক স্বাধীনতা উপভোগ করতে সহায়তা করবে।

​ওপেন গেট ক্যাপচার ও ভিডিওগ্রাফিতে নতুন সম্ভাবনা

​শুধু স্থিরচিত্রই নয়, স্মার্টফোন ভিডিওগ্রাফিতেও বিশেষ সক্ষমতা নিয়ে আসছে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। উন্নত ভিডিও ফিচারের সাথে ‘ওপেন গেট ক্যাপচার’ (Open Gate Capture) প্রযুক্তির সংযোজনের ফলে কন্টেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীরা ভিডিও ধারণে আরও বেশি সৃজনশীল স্বাধীনতা পাবেন।

​ক্লাসিক ক্যামেরা অনুপ্রাণিত নান্দনিক ডিজাইন

​প্রিমিয়াম উপাদান ও সুচিন্তিত কারুকার্যের সমন্বয়ে আসন্ন এই ফ্ল্যাগশিপ ফোনটি ফাইন্ড এক্স সিরিজের মিনিমালিস্ট ডিজাইন দর্শনকে এগিয়ে নেবে। ক্লাসিক ক্যামেরা থেকে অনুপ্রাণিত পরিশীলিত ক্যামেরা ডিটেইলিং, মার্জিত মেটালিক অ্যাকসেন্ট এবং ওয়ান-পিস স্কাল্পটেড গ্লাস গঠন ফোনটিকে একটি স্বতন্ত্র ফ্ল্যাগশিপ নান্দনিকতা দেবে।

​বাংলাদেশে উন্মোচন ও বিস্তারিত তথ্য

​ফাইন্ড এক্স৯ প্রো-এর বৈশ্বিক স্বীকৃতির ধারাবাহিকতায় দেশের ফটোগ্রাফি ও প্রযুক্তিপ্রেমীদের হাতে পুরস্কারজয়ী ক্যামেরা প্রযুক্তির নতুন অধ্যায় তুলে দিতে শীঘ্রই বাংলাদেশের বাজারে উন্মোচিত হবে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.oppo.com/bd/) ভিজিট অথবা অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/OPPOBangladesh) ফলো করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment