আওয়ামী লীগের এমপিরা লুটেপুটে খেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি: আশরাফ উদ্দিন বকুল

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “আওয়ামীলীগ যা করেছে আমরা তার বিপরীত করবো। তারা চরাঞ্চলে ঝগড়া লাগিয়েছে, বিভিন্ন ভাবে টাকা পয়সা নিয়েছে, তারা যেসকল অপকর্ম করেছে আমরা সেটা করবো না।” রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি’র … Read more

রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা নরসিংদীর রায়পুরায় অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়াকে (২৬) ১ হাজার পিস ইয়াবাসহ আটক … Read more

কোম্পানীগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু সুব্রত রায়কে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার “বাবু সুব্রত রায়”-কে কোম্পানীগঞ্জের মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (এমপিওভুক্ত) প্রধান শিক্ষকদের পক্ষে অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৯ই নভেম্বর রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় অত্র উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (অবসরজনিত) “বাবু সুব্রত রায়” এর বিদায় অনুষ্ঠান … Read more

হঠাৎ অসুস্থ হয়ে সিসিইউতে ফারুক আহমেদ, জরুরি ভিত্তিতে হার্টে রিং বসানো সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ নভেম্বর) হার্টে ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং পরানোর (এনজিওপ্লাস্টি) সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন পরিচালক … Read more

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিএনপির সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল। আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। পরে বৈঠকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিএনপি। আলোচনার নেতৃত্ব ও এজেন্ডা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস … Read more

নভেম্বরেই শীতের দাপট: রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা মাঝ হেমন্তের বাতাসে এখন শীতের ইঙ্গিত। সকালবেলার কুয়াশা ঘাসে মেলে দেয় সাদা আস্তর। রোদ ওঠে দেরিতে, আর দিন ফুরায় আগেভাগে। উত্তরে হাওয়ার দাপট কিন্তু দেশের উত্তর প্রান্তের জনপদে সেই ‘গা শিন শিন’ করা আশ্বিনের শেষ থেকেই। এখন সেখানে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী চার থেকে পাঁচ দিনের … Read more

দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকেরা, চলছে পূর্ণদিবস কর্মবিরতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি তাঁরা বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। গতকাল বিকেলে শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকেরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। প্রাথমিক শিক্ষক … Read more

হাসিনার রায় ঘিরে নিরাপত্তা শঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। আগামী ১৩ই নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হবে। এই রায়কে ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আছেন গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও … Read more

“কালো মেঘ এখনো কাটেনি”: রায় বানচাল ও নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা লুৎফুজ্জামান বাবরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কিন্তু যায়নি, কালো মেঘ খুব ভালোভাবে রয়ে গেছে। অনেক ষড়যন্ত্র রয়েছে।” শনিবার (৮ নভেম্বর) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহরের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। … Read more

রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার মুখে ফখরুল ইসলামের ‘অরাজনৈতিক মন্তব্য’ প্রত্যাহার

মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি যে অরাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, তা তাঁর ভুল বুঝাবুঝির কারণ ছিল এবং তিনি এই মন্তব্যটি প্রত্যাহার করছেন। এই ঘটনার প্রেক্ষিতে, তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট করে তুলে ধরেন। গত (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নিজের পূর্বের একটি মন্তব্য … Read more

সর্বত্র রাজনৈতিক বিভেদের কারণে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সর্বত্র রাজনৈতিক বিভেদের কারণে দেশের সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এখন গ্রাম এলাকায় বিয়ে দিতে গেলেও চিন্তা করে আওয়ামী লীগ না বিএনপি, জামায়াত না বিএনপি। আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে অ্যাটর্নি … Read more

জুলাই জাতীয় সনদে নারীর বিষয় উপেক্ষিত, নারীবিহীন এই সনদ গ্রহণযোগ্য নয়: বক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা “জুলাই জাতীয় সনদে নারীর বিষয় উপেক্ষিত হয়েছে। নারীবিহীন এই জুলাই সনদ গ্রহণযোগ্য নয়।” আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘নারীর কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, গণভোটের জন্য ৪৮টি প্রস্তাব আছে, এত প্রস্তাব পড়ে জনগণ … Read more