সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে: ময়মনসিংহের জেলা প্রশাসক

​স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ শিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কারিকুলামের আধুনিকায়ন হলেও শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেছেন, শুধু পরীক্ষার ভালো ফলাফল বা জিপিএ অর্জনই শিক্ষার একমাত্র মানদণ্ড হতে পারে না; শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর আচরণগত পরিবর্তন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে … Read more

খালিয়াজুড়ীতে হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু; নিহত ৫০টি হাঁস

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওড়বেষ্টিত খালিয়াজুড়ী উপজেলায় পাউকাটা হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে শফিকুল শেখ (৩০) নামের এক তরুণ খামারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে তাঁর খামারের অন্তত ৫০ থেকে ৬০টি হাঁসও মারা গেছে। ​আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও এলাকার পাউকাটা হাওরে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। ​ঘটনার বিবরণ … Read more

নেত্রকোনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি ও এনজিওর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলা সদরের কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি করা এবং নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে ঘর দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ​গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এ বিষয়ে লিখিত … Read more

বাংলাদেশে ব্যবসা পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে আন্তর্জাতিক ব্যাংক এইচবিএল (হাবিব ব্যাংক লিমিটেড)। ১৯৭৬ সালে বাংলাদেশে পথচলা শুরু করা প্রতিষ্ঠানটি গত পাঁচ দশক ধরে দেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বব্যাপী সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ​আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে এ মাইলফলক … Read more

ভাড়ায় স্বচ্ছতা ও রাজস্ব বাড়াতে গণপরিবহনে সমন্বিত ডিজিটাল টিকিটিংয়ের বিকল্প নেই: বিশেষজ্ঞগণ

নিজস্ব প্রতিবেদক কাগজের টিকিটের বিকল্প হিসেবে নয়, বরং পুরো গণপরিবহন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও যাত্রীবান্ধব করে তুলতে ডিজিটাল টিকিটিংকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন নীতিনির্ধারক ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, ডিজিটাল টিকিটিংয়ের মাধ্যমে ভাড়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যাত্রী চলাচলের তথ্য বিশ্লেষণ করে কার্যকর রুট পরিকল্পনা ও সেবার মান বাড়ানো সম্ভব। ​আজ … Read more

‘রোগীর গোপনীয়তা রক্ষা’র ঢালে অঙ্গচুরি, চিকিৎসা কি সেবা নাকি বাণিজ্য?

​শেখ মেহেদী হাসান নাদিম ​চিকিৎসাবিজ্ঞানের জনক হিপোক্রেটিস (Hippocrates) তাঁর বিখ্যাত নীতিশাস্ত্রে চিকিৎসকদের জন্য এক চিরন্তন আদেশ দিয়ে গিয়েছিলেন— “প্রথমত, রোগীর কোনো ক্ষতি করা যাবে না এবং দ্বিতীয়ত রোগীর গোপনীয়তা রক্ষা করতে হবে”! কিন্তু ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিএইচ) বিজ্ঞ সিন্ডিকেট যেন আধুনিক প্রযুক্তিতে হিপোক্রেটিসের সেই শপথপত্র ডিজিটাল এডিট করে নিয়েছে! মূল সনদের “রোগীর … Read more

মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ২৬টি ট্রান্সফর্মার চুরি; দলীয় নেতাসহ গ্রেপ্তার ৫, ৭ দিনের রিমান্ড আবেদন

​সুলতান আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বিগত দুই মাসে পল্লী বিদ্যুৎ সমিতির ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ​গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার … Read more

​সুবিশাল ব্যাটারি ও ২ বছরের ওয়ারেন্টি নিয়ে দেশে এলো ‘রেডমি নোট ১৭ সিরিজ’

প্রযুক্তি ডেস্ক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং দেশের নম্বর ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন লাইনআপ ‘রেডমি নোট ১৭ সিরিজ’। শক্তিশালী ব্যাটারি সক্ষমতা, আধুনিক ডিসপ্লে ও দীর্ঘস্থায়িত্বের সমন্বয়ে তৈরি এ সিরিজের অধীনে বাজারে এসেছে তিনটি মডেল—রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ … Read more

জলবায়ু মোকাবিলায় ১০ তরুণ সংগঠনকে ‘ইউথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

নিজস্ব প্রতিবেদক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে তরুণ নেতৃত্বকে উৎসাহিত করতে ‘স্পার্ক দ্য চেঞ্জ, লিড দ্য ক্লাইমেট ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত হয়ে গেল ‘ইউথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’। অনুষ্ঠানে জলবায়ু সহনশীলতা তৈরি ও টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য ১০টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনকে পুরস্কৃত করা হয়েছে। ​আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক … Read more

​খালিয়াজুড়ীতে স্বাস্থ্য কেন্দ্রের চুরির ২ মাস পর উদ্ধার হলো ফ্রিজ; গ্রেপ্তার ২

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওড়বেষ্টিত খালিয়াজুড়ী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রায় দুই মাস আগে চুরি হয়ে যাওয়া সরকারি মালামালের মধ্যে ১টি ফ্রিজ উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ​গত রোববার (১৩ সেপ্টেম্বর) ও সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে … Read more

শিক্ষার মানোন্নয়নে গতানুগতিকতার বাইরে গিয়ে দায়িত্ব পালনের আহ্বান জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বাড়াতে গতানুগতিক মানসিকতা ও প্রথাগত দায়িত্ব পালনের বাইরে গিয়ে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের আত্মপর্যালোচনা এবং কার্যকর মনিটরিং নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। ​তিনি বলেছেন, “শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ কিংবা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, বড়দের প্রতি … Read more

হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলে ১ম শ্রেণির শিশুকে ৭ দিন স্কুলে আসায় নিষেধাজ্ঞা; প্রশ্নের মুখে শাস্তি পদ্ধতি

​সুলতান আহমদ, জামালপুর প্রতিনিধি সহপাঠীদের সঙ্গে মারামারির অভিযোগে হবিগঞ্জের ঐতিহ্যবাহী “বিয়াম ল্যাবরেটরি স্কুল”-এর প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে টানা ৭ দিন স্কুলে না আসার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল। মাত্র ৬-৭ বছর বয়সী একজন কোমলমতি শিক্ষার্থীকে দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত রাখার এ সিদ্ধান্তে অভিভাবক মহল ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​আজ মঙ্গলবার (১৫ … Read more