শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন ও সহকারী কমিশনার (ভূমি) তথা ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক আবদুল আল মামুন কাওসার শেখ।
বক্তাদের আলোচনা
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—
- মাহফুজুর রহমান লাভলু চৌধুরী — সাংগঠনিক সম্পাদক, ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও সদস্য, দিনাজপুর জেলা বিএনপি
- মাহমুদুর রহমান ভোলা — বীর মুক্তিযোদ্ধা ও ঘোড়াঘাট ৪নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
- শাহ আলম — সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট থানা প্রেসক্লাব
- তৌফিকা — শিক্ষার্থী, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের এক চরম ক্লান্তিকালে জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে ৩ নভেম্বর তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংঘাতে মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দী হওয়ার খবর ছড়িয়ে পড়লে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে ৭ নভেম্বর তাঁকে মুক্ত করে। সেই ঐতিহাসিক দিন থেকেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। পরবর্তী সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং ১৯ দফার ভিত্তিতে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার ভিত রচনা করেন।
উপস্থিতি
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ঘোড়াঘাট থানার তদন্ত ওসি রাজা মিয়া, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।