জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০৬ উদ্যাপনের লক্ষ্যে ফুলবাড়ীতে প্রস্তুতিমূলক সভা

​মোস্তাফিজার রহমান (ফুলবাড়ী), কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্যাপনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশেষ করে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভাপতির বক্তব্য ও অতিথিদের উপস্থিতি

​উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

  • ​প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার
  • ​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান
  • ​উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান
  • ​উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ
  • ​ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজুদ্দৌলা
  • ​সমবায় কর্মকর্তা বিধু ভূষণ রায়
  • ​উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক মজিবর রহমান
  • ​উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু
  • ​উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক
  • ​উপজেলা এনসিপি’র আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু

​এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।