রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসকের পরিদর্শন
জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত এই আনন্দঘন চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন। এ সময় তিনি ক্ষুদে চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলো ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন।
জাসাস নেতৃবৃন্দের উপস্থিতি
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
- সাব্বিরুল ইসলাম — সাধারণ সম্পাদক
- আরিফুল হাসান সানি — সাংগঠনিক সম্পাদক
- ইরফান হোসেন শিমুল — যুগ্ম সাধারণ সম্পাদক
- আবিদুল ইসলাম আকাশ — দপ্তর সম্পাদক
- সোহেল মাহমুদ — সহ-প্রচার সম্পাদক
- মো. শরিফ — সহ-অর্থ সম্পাদক
অনুষ্ঠানে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক শিশু-কিশোর ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।