আইন, নিবন্ধন ও বিচার: ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বিতর্ক

​পর্ব – ১ | নিবন্ধন থেকে আদালত: প্রশ্নটি কোথায় ছিল? শেখ মেহেদী হাসান নাদিম ​২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের নতুন আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, ৪ নভেম্বর ২০০৮ তারিখে দলটির নিবন্ধন নম্বর ছিল ০১৪। এর পরই নিবন্ধনের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। ​২০০৯ সালে মাওলানা সৈয়দ … Read more

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারসহ ৩ জনকে জরিমানা, সার জব্দ ও স্পট নিলাম

​সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় সার ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যমানের ২১০ কেজি সার জব্দ করে তা স্পট নিলামের মাধ্যমে স্থানীয়দের … Read more

ঘোড়াঘাটে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট পৌর বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে … Read more

আনন্দ মোহন কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্লাস ও গাছের চারা বিতরণ

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ​আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ শুভেচ্ছা ক্লাসের আয়োজন করা হয়। ​অতিথিদের দিকনির্দেশনা ও শুভেচ্ছা ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ … Read more

এমপি বাবরের উদ্যোগে ওমরাহ হজ্জ পালনে সৌদি গেলেন নেত্রকোনার ৪৭ দলীয় নেতা

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো ওই তিন উপজেলা ও দুই পৌরসভার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৭ জন শীর্ষ নেতা ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। ​গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি হযরত শাহজালাল … Read more

কুমিল্লায় আইফোনের লোভে স্কুলছাত্র অপ্রতিম হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪, ৩ জনের জবানবন্দি

​বিশেষ প্রতিনিধি, কুমিল্লা কুমিল্লার কোটবাড়ীতে বহুল আলোচিত বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আইফোন ছিনতাই ও পাওনা টাকা কেন্দ্রিক বিরোধের জের ধরে ফুসলিয়ে পাহাড়ি নির্জন এলাকায় নিয়ে অপ্রতিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ​এ ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন … Read more

অপ্রতিম একমাত্র ছেলে

মোহাম্মদ হাবিবুল্লাহ ​অপ্রতিম একমাত্র ছেলে, মা- বাবার হৃদয় জ্বলে। মোর আঁখিতে শূন্যতা ঝুলে কোথাও শান্তি নাহি মিলে। ​বাড়ি কুমিল্লার বিজয়পুরে জন্ম ফিরোজ শাহরিয়ার ঘরে। নাহিদা বেগম মায়ের নাম, শিক্ষকতায় ছিল সুনাম। ​অপ্রতিম তার বন্ধুর সাথে ফোন নিয়ে গেল খেলতে। আইফোন দেখে হাতে ইচ্ছা করলো নিয়ে যেতে। ​সাধ্য নাই ফোন কিনতে, দেখতে চোরের মত। শিশুর ফোন … Read more

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, সমন্বয় ও জনসম্পৃক্ততার বিকল্প নেই

​মোঃ মাসুদ মিয়া ​বাংলাদেশে ডেঙ্গু এখন আর কোনো মৌসুমি বা রাজধানীকেন্দ্রিক রোগ নয়; এটি একটি বড় জাতীয় জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধির কারণে প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে। তাই ডেঙ্গু প্রতিরোধ এখন শুধু স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব … Read more

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার , নান্দাইল (ময়মনসিংহ) আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে না দিয়ে পুলিশকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ​গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির … Read more

সিটি কলেজিয়েট স্কুলে আনন্দ মোহন বসু’র ১৮০তম জন্মজয়ন্তী পালন; চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজসেবক আনন্দ মোহন বসু’র ১৮০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ​আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​প্রধান অতিথির বক্তব্য ও দিকনির্দেশনা ​আয়োজিত অনুষ্ঠানে … Read more

ময়মনসিংহে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চাহিদা নিরূপণ ও সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক সেমিনার

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চাহিদা নিরূপণ ও সম্ভাব্যতা যাচাই” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ​আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ​প্রধান অতিথি ও মূল প্রবন্ধ ​আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত … Read more

​ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্তে ৪৭ কেজি ভারতীয় জিরা জব্দ করল বিজিবি

​মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৭ কেজি ভারতীয় জিরা ও একটি বাইসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ​আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ​পৃথক দুই স্থানে অভিযান ও পণ্য উদ্ধার … Read more