থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক থাই সেনাবাহিনীর গোলাবর্ষণে কম্বোডিয়ার সীমান্ত এলাকায় নিহতের সংখ্যা বেড়ে মোট ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে থাই সেনাবাহিনী কম্বোডিয়ার সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করলে দুজন সাধারণ নাগরিক নিহত হন। খবর এএফপির। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, মধ্যরাতের পর থাই সেনাবাহিনী সীমান্তবর্তী প্রদেশ বান্টে মিঞ্চেতে গুলি চালিয়েছে, যার ফলে জাতীয় সড়ক … Read more

ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ ত্রিশাল(ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধনে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত … Read more

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে … Read more

আর্জেন্টিনার দলকে রুখে দিলেন বাংলাদেশের মাসুদরা

খেলা ডেস্ক জাতীয় স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত লাতিন-বাংলা সুপার কাপে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার ও আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক ক্লাব আতলেতিকো চার্লোন-এর মধ্যকার ম্যাচে ছিল গোল, উত্তেজনা, এবং হাতাহাতির মতো সব রোমাঞ্চকর মুহূর্ত। এই টানটান লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়। প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দোর কাছে ৪-০ ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রেড … Read more

অবৈধ বালু পরিবহন: কোম্পানীগঞ্জে ৯ ড্রাইভার ও ৭ হেলপার আটক, ট্রাক জব্দ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৯ জন ট্রাক ড্রাইভার ও ৭ জন হেলপারকে আটক করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। সোমবার দুপুরে চরএলাহী ঘাটে যাওয়ার পথে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানকালে বালুবাহী ৭টি ট্রাক জব্দ করা হয়। এ … Read more

কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন নুরুল হাকিম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা নুরুল হাকিম। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি নুরুল হাকিম এর আগে বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে কর্মের মাধ্যমে সুনাম অর্জন করেছেন। জনগণের প্রত্যাশা ওসি নুরুল হাকিম দায়িত্ব গ্রহণ করায় … Read more

মোহাম্মদপুরে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, পলাতক গৃহকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মী পলাতক থাকায়, পুলিশ ধারণা করছে সে-ই এই হত্যাকাণ্ডে জড়িত। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের এক বাসার ৭ তলা থেকে তাদের মরদেহ … Read more

রনগোপালদী ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও জনসমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ নুর সাঈদ পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর দশমিনা থানার রনগোপালদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতা অশ্রুসিক্ত হন। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) … Read more

কোম্পানীগঞ্জে খেয়াঘাট দখল ও রাজস্ব লুট: স্থানীয়দের দাবি প্রশাসনের নিয়ন্ত্রণ জরুরি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের খেয়াঘাট দখল এবং সরকারি রাজস্ব লুটের অভিযোগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ঘাটব্যবস্থাপনা। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দলের পরিচয়ধারী স্থানীয় কর্মীদের কয়েকটি গ্রুপ এই ঘাট দখল করে সরকারি রাজস্ব লুট করছে বলে অভিযোগ উঠেছে। দখল, আধিপত্য ও সংঘর্ষ স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, খেয়াঘাটের আয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক … Read more

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা শুরু ১২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ আগামী ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা-২০২৫। নয় দিনব্যাপী এই মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। টাউনহল প্রাঙ্গণে মেলা সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় বইমেলা-২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রচার উপকমিটির বৈঠক প্রচার … Read more

জিডিতে নাম উল্লেখ থাকার পরেও রক্ষা পেলেন না রোহান-শামীম ও শহিদুল: গাজীপুরে বর্বরোচিত হামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থানায় জিডি করে সুনির্দিষ্টভাবে যাদের নাম উল্লেখ করে নিরাপত্তা চাওয়া হয়েছিল, মাত্র ৫ দিনের মাথায় তাদের বহনকারী গাড়িতেই বর্বরোচিত হামলা ও হত্যাচেষ্টা চালানো হয়েছে। গত ৭ ডিসেম্বর ভোর পৌনে ৫টায় গাজীপুর সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।​হামলার শিকার হয়েছেন জুলাই বিপ্লবের নেপথ্য পৃষ্ঠপোষক ও ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র … Read more

পীরগঞ্জ প্রেসক্লাব কার্যনির্বাহী দ্বি-বার্ষিক কমিটির শপথ অনুষ্ঠিত

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রুছেল পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি পীরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী দ্বি-বার্ষিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সমকালের প্রতিনিধি আলহাজ্ব এ,টি,এম মাজহারুল আলম মিলন সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে গত ২২/১১/২০২৫ ইং তারিখে সরাসরি ভোট গ্রহণের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। বিজয়ী কমিটির এই … Read more