রনগোপালদী ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও জনসমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ নুর সাঈদ
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা থানার রনগোপালদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতা অশ্রুসিক্ত হন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন প্রধান অতিথির বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য
আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায় দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিপুর বিদ্যালয়ের স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসান মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজস্ব প্রার্থী নিয়ে এ আসনে নির্বাচন করবে। আপনারা যাকে চাইবেন সে-ই এ আসনে নির্বাচন করবে। আপনারা যদি আমাকে চান, তাহলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এ আসনে নির্বাচনে লড়াই করবো। দল কী সিদ্ধান্ত দিলো, জোট কী সিদ্ধান্ত দিলো জানি না। এ আসনে আমরা নির্বাচন করবোই করবো। কোনো অপশক্তিই আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা যে বিজয়ের দ্বারপ্রান্তে আছি, তা কোনো পরগাছা, কোনো ভাড়াটিয়া, কোনো তথাকথিত নেতার নেতৃত্বে আমরা এ আসনে নির্বাচন করবো না।”
সভায় সভাপতিত্ব করেন রনগোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন হাওলাদার।
