পীরগঞ্জ প্রেসক্লাব কার্যনির্বাহী দ্বি-বার্ষিক কমিটির শপথ অনুষ্ঠিত

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রুছেল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী দ্বি-বার্ষিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান।ছবি

পীরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী দ্বি-বার্ষিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সমকালের প্রতিনিধি আলহাজ্ব এ,টি,এম মাজহারুল আলম মিলন সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে গত ২২/১১/২০২৫ ইং তারিখে সরাসরি ভোট গ্রহণের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

বিজয়ী কমিটির এই শপথ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, উপজেলা জামাআতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান, জামাআতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাছুম বিল্লাহ্, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম আজাদ

এছাড়াও উপজেলা প্রকৌশলী এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমাধ্যমকর্মীরা উক্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *