ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফারুক আহমেদ
ত্রিশাল(ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধনে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মাহবুব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম জোবায়ের হোসাইন।
