অবৈধ বালু পরিবহন: কোম্পানীগঞ্জে ৯ ড্রাইভার ও ৭ হেলপার আটক, ট্রাক জব্দ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৯ জন ট্রাক ড্রাইভার ও ৭ জন হেলপারকে আটক করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম

সোমবার দুপুরে চরএলাহী ঘাটে যাওয়ার পথে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানকালে বালুবাহী ৭টি ট্রাক জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পরিবেশ ও সড়ক নিরাপত্তা রক্ষায় এ ধরনের তদারকি আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবেশ সুরক্ষা আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *