হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের তিনি পুরস্কারের কথা জানান। এদিকে, গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে … Read more

পুলিশের ভাষ্য: হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের; পাল্টা অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় পুলিশের দেওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা তদন্তের আগেই মির্জা আব্বাসের নাম বলে দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) … Read more

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রধান চালিকাশক্তি ‘নাগরিক জাগরণ’: রেজিয়া সুলতানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা যত বেশি ঘনিষ্ঠ পর্যবেক্ষণের দাবি রাখে, ততই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা। এই প্রেক্ষাপটে সুজন (সুশাসনের জন্য নাগরিক) দীর্ঘদিন ধরে নির্বাচন, সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা ও জনগণের অধিকার নিয়ে সরব ভূমিকা পালন করে আসছে। নোয়াখালীতে নাগরিক ভাবনায় অংশ নিয়ে নাগরিক গবেষক ও অধিকারকর্মী রেজিয়া সুলতানা তাঁর … Read more

কোম্পানীগঞ্জে ‘প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আজ ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর ২ ঘটিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের কেন্দ্রস্থলে মেইন রোডের পশ্চিম পাশে গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের উত্তর পাশে ‘প্রিন্স রেস্টুরেন্ট অ্যান্ড বার বি কিউ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নিয়াজ মাহমুদ রুবেল-এর মালিকানাধীন এই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা … Read more

সেনবাগ আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে ১৪ ডিসেম্বর দিনব্যাপী ‘ইসলামী শিক্ষা ও বই মেলা’

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ পৌর শহরের উপকণ্ঠে সরকারি কলেজ রোড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে প্রথমবারের মতো বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে ‘ইসলামী শিক্ষা ও বই মেলা’ নামে এই মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাত আটটার সময় আল-জাহিদ … Read more

ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ভোটার ও প্রার্থীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, এটি পুরো দেশের ভোটারদের নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গভীর প্রশ্ন তুলে দিয়েছে। একজন প্রার্থীর ওপর হামলার খবর সাধারণ ভোটারদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ মানুষ মনে করেন, … Read more

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। সরেজমিনে দেখা যায়, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার … Read more

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যানের পক্ষ থেকে সংবিধান সংস্কার প্রতিবেদনের কপি উপহার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সেল প্রধান ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়াকে সংবিধান সংস্কার প্রতিবেদনের একটি সৌজন্য কপি প্রদান করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, … Read more

নরসিংদী হানাদারমুক্ত দিবস আজ: গৌরব, ত্যাগ আর বিজয়ের ৫৪ বছর

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা বিজয়ের মাস ডিসেম্বর— বাঙালির অহংকার, গৌরব ও আত্মমর্যাদার মাস। আজ থেকে ঠিক ৫৪ বছর আগে, ১৯৭১ সালের ১২ ডিসেম্বর, পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী হানাদারমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ দিনটি নরসিংদীবাসীর কাছে আজও এক অবিস্মরণীয়, গৌরবোজ্জ্বল ও আবেগঘন স্মৃতি। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ চলাকালে নরসিংদী … Read more

পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক কৃষি কেন্দ্রের বুক কর্নার চালু

মো:আবুল বাশার আঞ্চলিক একাডেমিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে তাদের নতুন এসএসি বুক কর্নার চালু করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) এই কর্নারের উদ্বোধন করা হয়। পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব এগ্রিকালচার (পিজিআইএ)-এর পরিচালক অধ্যাপক ডি কে এন জি পুষ্পাকুমারা এই উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তিনি উদ্যোগটির প্রশংসা করে … Read more

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর নাগাদ রাজধানী বিজয়নগরের কালপাট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির … Read more

লটারির মতো উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত: সারজিস আলম

শিক্ষা ডেস্ক লটারির মতো উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “মেধা এবং প্রতিযোগিতার কদর না থাকলে অঙ্কুরে শিশুরা পড়াশুনা বিমুখ হয়ে উঠবে। দিনশেষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা … Read more