সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রধান চালিকাশক্তি ‘নাগরিক জাগরণ’: রেজিয়া সুলতানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা যত বেশি ঘনিষ্ঠ পর্যবেক্ষণের দাবি রাখে, ততই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা। এই প্রেক্ষাপটে সুজন (সুশাসনের জন্য নাগরিক) দীর্ঘদিন ধরে নির্বাচন, সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা ও জনগণের অধিকার নিয়ে সরব ভূমিকা পালন করে আসছে।

নোয়াখালীতে নাগরিক ভাবনায় অংশ নিয়ে নাগরিক গবেষক ও অধিকারকর্মী রেজিয়া সুলতানা তাঁর বিশ্লেষণে উল্লেখ করেছেন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রধান চালিকাশক্তি হলো নাগরিক জাগরণ

রেজিয়া সুলতানা মনে করেন, গণতন্ত্রের মেরুদণ্ড হলো গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে নির্বাচনের মান ও প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর। তাঁর মতে, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার জন্য কয়েকটি মৌলিক শর্ত পূরণ অত্যন্ত জরুরি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *