কোম্পানীগঞ্জে ‘প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আজ ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর ২ ঘটিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের কেন্দ্রস্থলে মেইন রোডের পশ্চিম পাশে গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের উত্তর পাশে ‘প্রিন্স রেস্টুরেন্ট অ্যান্ড বার বি কিউ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নিয়াজ মাহমুদ রুবেল-এর মালিকানাধীন এই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও নোয়াখালী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম আনোয়ার তোহার সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম

আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন সহ কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ফখরুল ইসলামের সহধর্মিণী ও নোয়াখালী জেলা মহিলা বিএনপির উপদেষ্টা বেগম জোছনা আরা বেগম কেক কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানের উন্নতি, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *