কুড়িগ্রাম-২ আসনে কেটলি প্রতীক নিয়ে প্রচারণায় মেজর আব্দুস সালাম

মোস্তাফিজার রহমান ( জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে পুরোদমে প্রচারণা শুরু করেছেন নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তিনি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাঠে সক্রিয় নাগরিক ঐক্য ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি ঘনিয়ে … Read more

ময়মনসিংহ কারাগারে ভুলবশত হত্যা মামলার ৩ আসামি মুক্তি; কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ‘ভুলবশত’ মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এই গুরুতর গাফিলতির দায়ে কারাগারের একজন ডেপুটি জেলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার বিবরণ কারাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আনিস মিয়া, … Read more

সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজকে পদ থেকে অব্যাহতি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক মফিজুল ইসলাম ভিপি মফিজকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৮ জন শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কারের পর এবার ভিপি মফিজের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল নোয়াখালী জেলা বিএনপি। অব্যাহতির আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার … Read more

জামায়াত আমিরের আগমন ও নেতা হত্যার বিচারে বসুরহাটে গণমিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমনকে স্বাগত জানিয়ে এবং শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে বসুরহাটে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌর এলাকায় এই মিছিলের আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামী। আমিরের আগমনে উদ্দীপনা আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল … Read more

সাবেক পরিবেশকদের সাথে আইনি লড়াইয়ে ইউনিলিভার বাংলাদেশের বিজয়

নিজস্ব প্রতিবেদক সাবেক পরিবেশক ‘মাসুদ অ্যান্ড ব্রাদার্স’ ও ‘অগ্রণী ট্রেডিং কর্পোরেশন’-এর দায়ের করা সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত জেলা জজ আদালত-২ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। মামলার প্রেক্ষাপট ও আদালতের পর্যবেক্ষণ আদালত সূত্রে জানা যায়, ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে … Read more

নোয়াখালী-১: ছাইফ উল্লাহর সমর্থনে ১১ দলীয় জোটের সমন্বয় সভা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ আসনে (চাটখিল ও সোনাইমুড়ীর আংশিক) ১১ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাটখিল উপজেলা শহরের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ঐক্যবদ্ধ প্রচারণার ঘোষণা সমন্বয় সভায় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. … Read more

নোবিপ্রবিতে ৯ম পে স্কেলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ৯ম পে স্কেল বাস্তবায়ন ও দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও উপাচার্যের সমর্থন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ … Read more

ময়মনসিংহে ১৩ কেন্দ্রে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) দেশব্যাপী ৫০তম বিসিএস-২০২৫ এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নফাঁস ঠেকাতে ময়মনসিংহে জেলা প্রশাসন ও বিপিএসসি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি … Read more

ঘোড়াঘাটে চ্যানেল “এস” টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহ আলম, ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি “সব কথা সবার কথা” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল “এস” টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ঘোড়াঘাট পুরাতন বাজারে অবস্থিত ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও অতিথি চ্যানেল “এস” টিভির ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি ও ঘোড়াঘাট … Read more

মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে দলিল তল্লাশি বন্ধ; ভোগান্তিতে গ্রাহক

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সপ্তাহে পাঁচ দিন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলায় দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দলিল তল্লাশি কার্যক্রম। এর ফলে জরুরি প্রয়োজনে দলিলের নকল বা তথ্য সংগ্রহ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন ভূমি মালিক ও সাধারণ সেবা প্রত্যাশীরা। ব্যাহত হচ্ছে জরুরি নাগরিক সেবা ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, ব্যাংক ঋণ … Read more

মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহের ঐতিহ্যবাহী মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত … Read more

সিগনেচার মডেল স্কুলের ১ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের সিগনেচার মডেল স্কুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিগনেচার মডেল স্কুলের চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবুর রহমান তালুকদার। তিনি … Read more