কুড়িগ্রাম-২ আসনে কেটলি প্রতীক নিয়ে প্রচারণায় মেজর আব্দুস সালাম

রাজনীতি

মোস্তাফিজার রহমান ( জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে পুরোদমে প্রচারণা শুরু করেছেন নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তিনি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মাঠে সক্রিয় নাগরিক ঐক্য

ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি ঘনিয়ে আসায় সব রাজনৈতিক দলের প্রার্থীরা যখন ব্যস্ত সময় পার করছেন, সেই ধারাবাহিকতায় ‘কেটলি’ প্রতীক নিয়ে প্রথমবারের মতো ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন মেজর আব্দুস সালাম। তিনি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

নেতাকর্মীদের উপস্থিতি

গণসংযোগ চলাকালীন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক জোবাইদুল হুদা, সদস্য অধ্যক্ষ আফতাব হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন, ফুলবাড়ী উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক সুফিয়ার রহমান রব্বানী এবং সদস্য সচিব সোহরাব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোটারদের প্রত্যাশা

নির্বাচনী প্রচারণায় মেজর আব্দুস সালাম বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং কুড়িগ্রামের উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি মাঠে নেমেছি। আশা করছি ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন।” আগামী কয়েক দিন কুড়িগ্রাম ও রাজারহাট এলাকায় তাঁর প্রচার কার্যক্রম আরও জোরদার হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *